বিশ্বকাপে ভারতের ৪ নম্বর - যুক্তি-সহ সমাধান দিলেন মঞ্জরেকার, ধোনিকে চান 'ফ্লোটার' হিসেবে
ভারতের প্রাক্তন খেলোয়াড় এবং ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকার চান আইসিসি বিশ্বকাপ ২০১৯-এ ভারতের ৪ নম্বরে ব্যাট করুন বিজয় শংকর।
রায়ডু, ধোনি বা বিরাট কোহলি নন, - আসন্ন বিশ্বকাপে ভারত বিজয় শঙ্করকে ৪ নম্বরে খেলালে সবচেয়ে বেশি লাভবান হবে বলে মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকার। তাঁর মতে শঙ্কর একদিকে য়েমন ছয় মারতে পারেন, সেই সঙ্গে প্রান্ত বদলে ইনিংস এগিয়ে নিয়েও যেতে পারেন। মিডল অর্ডার ব্য়াটসম্য়ানের এই ক্ষমতার জন্যই তাঁকে এগিয়ে রাখছেন মঞ্জরেকার।
টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাতকারে তিনি যুক্তি-সহ ব্যাখ্যা করেছেন তাঁর বাছাইয়ের -

কেন বিজয় শঙ্কর?
মঞ্জরেকারের জানিয়েছেন. বিজয় শঙ্কর-এর মধ্যে নিয়মিত মিডল অর্ডারে ব্য়াট করা ক্ষমতা রয়েছে। তাঁর মতে বোলার হিসেবে শঙ্কর ৩ ওভার বল করতে পারবেন, ১০ বা ৭-ও নয়। তাই লোয়ার অর্ডার অলরাউন্ডার নয়, তাঁরে পূর্ণ ব্য়াটসম্য়ান হিসেবেই খেলানো উচিত।

কেন রায়ডু নয়?
তিনি জানিয়েছেন, নিউজিল্যান্ডে ৯০ রানের ইনিংস খেলার পর তিনি ভেবেছিলেন ৪ নম্বরে রায়ডু নিজের জায়গা পাকা করে নিলেন। কিন্তু ফের ব্যর্থ হয়েছেন তিনি। পাশাপাশি শঙ্কর দারুণ পারফর্ম করেছেন। আর এতেই রায়ডুর পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে।

কেন কোহলি নয়?
মঞ্জরেকারের সাফ কথা, কোহলি দলের সেরা ব্য়াটসম্য়ান। তাঁকে যত বেশি বল খেলতে দেওয়া যায়, ততই দলের লাভ।

কোথায় খেলবেন ধোনি?
মঞ্জরেকারের মতে ধোনি এমন একজন ব্যাটসম্য়ান, যিনি বিভিন্ন পজিশনেই ব্য়াট করতে পারবেন। তাই বিশ্বকাপে তাঁর জায়গা বেঁধে না দিয়ে প্রয়োজন মতো ঘুরিয়ে ফিরিয়ে 'ফ্লোটার' হিসেবে ব্যবহার করতে পারে ভারত। তাঁর শান্তভাব দলের কাজে লাগবে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications