U19 World Cup: ভারতের হারের নেপথ্যে রয়েছে ভারতীয়দেরই অবদান, অস্ট্রেলিয়া দলে কীভাবে যুক্ত হলেন দুই শিখ সন্তান?
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকেছে ভারতীয় দলের, ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় যুবদের। কিন্তু গোটা টুর্নামেন্টে ফাইনাল ছাড়া কোনও ম্যাচে হারেননি ভারত। কিন্তু সিনিয়ারদের মতোই জুনিয়ারদেরও সেই অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল ভারতীয়দের কাছেই হারল ভারত।
অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলে ছিলেন দুই সর্দারজি। হরজাস সিং ও হরকিরত বাজওয়া দুই ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারই ভারতের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়ালেন। কিন্তু কারা এই হরজাস সিং ও হরকিরাত বাজওয়া? ভারতীয় হয়েও তাঁরা কীভাবে অস্ট্রেলিয়ার দলের সঙ্গে যুক্ত হলেন? সেই কাহিনীই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

জন্ম থেকেই বাবা-মায়ের সঙ্গে সিডনিতে থাকেন হরজাস। পরিবারের অন্য সদস্যরা অবশ্য চণ্ডীগড়ের বাসিন্দা।হরজাসের বাবা ইন্দরজিত্ সিং পাঞ্জাবের স্টেট বক্সিং চ্যাম্পিয়ন। মা অভিন্দর কৌর লং জাম্পার। ফলে খেলা তাঁর রক্তেই। সিডনির ক্লাবে খেলতে খেলতেই নজর কাড়েন অস্ট্রেলিয়ার বয়স ভিত্তিক নি্র্বাচকদের। সেখান থেকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলে জায়গা করে নেন। অস্ট্রেলিয়ান নাগরিকত্ব থাকায় জাতীয় দলের জার্সি পড়তে অসুবিধা হয়নি।
হরকিরাতের জন্ম আবার ভারতেই। আদতে মোহালির বাসিন্দা তাঁর পরিবার। ২০১২ তাঁর বাবা কাজের সন্ধানে অস্ট্রেলিয়ায় চলে যান । মেলবোর্নে ট্যাক্সি চালকের জীবিকা বেছে নেন। কিন্তু ছোট থেকেই হারকিরাতের ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল। মেলবোর্নের স্থানীয় একটি ক্লাবে সাত বছর বয়সে ক্রিকেট শেখা শুরু হগয় তাঁর। যদিও এইবারই প্রথম নয় ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও অস্ট্রেলিয়া দলে ছিলেন অফ স্পিনার।
অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দল ৭ উইকেটে ২৫৩ রান করে।ফাইনালে হরজাস ৫৫ রান করেন। হরজাস সর্বোচ্চ রান করেন। এছাড়া ওপেনার হ্যারি ডিক্সন (৪২), অজি অধিনায়ক হিউ ওয়েইবজেন (৪৮) এবং লোয়ার মিডল অরডার ব্যাটার অলিভার পিক (৪৬) হাফসেঞ্চুরি করতে না পারলেও দলের গুরুত্বপূর্ণ সময়ে রান করে যান।৪৩.৫ বলে ১৭৪ রান করেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস।
অতীতে দু'বার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি জিতেছে ভারত। ফাইনালে ভারতের বিরুদ্ধে মাঠে নামলেই খেই হারায় অস্ট্রেলিয়া। ফাইনািলে জেতার পর বিশেষ সেলিব্রেশনে মাতেন দুই শিখ তনয়। তাঁদের সেই সেলিব্রেশন নেট দুনিয়ায় হিটও করেছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ











Click it and Unblock the Notifications