ফিরে দেখা শেষ ১০ টি বিশ্বকাপ ফাইনাল
এবার আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের ১১ তম সংস্করণের ফাইনাল আগামিকাল অনুষ্ঠিত হতে চলেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট মাঠে। আগামিকালের মুখোমুখি হবে দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০১১ সালে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপেও দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল।
আগামিকালের ফাইনাল ধরলে এবার মোট ১৪ টি মাঠে ৪৯ টি ম্যাচ খেলা হবে। ১৯৯২ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ক্রিকেটের আসর বসল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এর পরের বার অর্থাৎ ২০১৯ সালে বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে।
আসুন একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক আগের দশটি বিশ্বকাপ সংস্করণের কিছু স্মরণীয় তথ্য

১৯৭৫ বিশ্বকাপে ক্লাইভ লয়েড
ইংল্যান্ডে ১৯৭৫ সালের ৭ জুন শুরু হয় প্রথম বিশ্বকাপ। ৬০ ওভারের ম্যাচ হত সেইসময়। ভাগ নেওয়া ৮ টি দলের সবারই জার্সির রঙ ছিল সাদা এবং খেলা হত লাল কোকাবুরা বলে।
৮ টি দল ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পূর্ব আফ্রিকা।
লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে কাপ জেতে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ।

১৯৭৯ বিশ্বকাপ জিতে ওয়েস্ট ইন্ডিজ
ইংল্যান্ডেই অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বকাপের আসর। ফাইনালে ইংল্যান্ডকে ৯২ রানে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতে ক্যারিবিয়ানরা।

১৯৮৩ বিশ্বকাপ জিতে কপিল দেব
ভারতের পক্ষে ঐতিহাসিক এই বিশ্বকাপে তৃতীয়বার ফাইনালে ওঠা ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়ে কাপ জেতে কপিল দেবের ভারত। সেইসময় ভারতের পক্ষে বাজির দর ছিল ১ টাকায় ৬৬ টাকা। অর্থাৎ কেউ ভারতের পক্ষে ১ টাকা বাজি ধরলে ৬৬ টাকা পেয়ে থাকবেন।

১৯৮৭ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া
প্রথমবার ইংল্যান্ডের বাইরে বসল বিশ্বকাপের আসর। দায়িত্বে ছিল ভারত ও পাকিস্তান। সেবার ৬০ ওভার থেকে কমে ওভার সংখ্যা ৫০ করে দেওয়া হয়। ফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ট্রফি জেতে অস্ট্রেলিয়া।

১৯৯২ বিশ্বকাপ জিতে ইমরান খান
সেবার বিশ্বকাপ ক্রিকেটের আসর বসে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। জার্সির রঙ সাদার বদলে রঙীন হয়। দক্ষিণ আফ্রিকা প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করে।
প্রথমদিকে নড়বড়ে ইমরান খানের পাকিস্তান ফাইনালে ২২ রানে ইংল্য়ান্ডকে হারিয়ে বিশ্বকাপ জেতে।

১৯৯৬ বিশ্বকাপ হাতে রণতুঙ্গা
ফের একবার ভারতীয় উপমহাদেশে বসে বিশ্বকাপের আসর। লাহোরে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবার কাপ জেতে অর্জুনা রণতুঙ্গার শ্রীলঙ্কা।

১৯৯৯ বিশ্বকাপ হাতে স্টিভ ওয়া
ইংল্যান্ডে অনুষ্ঠিত এই বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে মাত্র ১৩২ রানে অলআউট করে দেয় স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া। এরপর মাত্র ২ উইকেট হারিয়ে ২০ ওভারেই ম্যাচ পকেটে পুরে নেয় অজিরা।

২০০৩ বিশ্বকাপ জিতে রিকি পন্টিং
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও কেনিয়া একসঙ্গে এই বিশ্বকাপের আয়োজন করে। ভারত, বিশেষ করে বাঙালিদের কাছে এই বিশ্বকাপ খুব স্পেশাল। সেবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ফাইনালে ওঠে ভারত। তবে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারতে হয় টিম ইন্ডিয়াকে।

২০০৭ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দল
ক্যারিবিয়ান রাষ্ট্রে বসে বিশ্বকাপের আসর। গ্রুপ পর্যায়েই বিদায় নেয় রাহুল দ্রাবিড়ের ভারত। বিশ্বকাপের মাঝেই হোটেলে রহস্যজনক মৃত্যু হয় পাকিস্তানের কোচ বব উলমারের।
ফাইনালে শ্রীলঙ্কাকে ৫৩ রানে হারিয়ে কাপ জেতে অস্ট্রেলিয়া।

২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দল
২৮ বছর পর ফের একবার বিশ্বকাপ জেতে মহেন্দ্র সিং ধোনির ভারত। ফাইনালে প্রতিবেশী শ্রীলঙ্কাকে হারিয়ে কাপ ঘরে তোলে ভারত। ছক্কা মেরে ফাইনালে ম্য়াচ জেতান ধোনি।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications