তাঁর বিয়েতে ভারতীয় ক্রিকেটাররা আসুন, চান পাক ফাস্ট বোলার হাসান আলি
তাঁর বিয়েতে ভারতীয় ক্রিকেটাররা আসুন, চান পাক ফাস্ট বোলার হাসান আলি
সব জল্পনার অবসান ঘটিয়ে ২০ সেপ্টেম্বর ভারতীয় নাগরিক শামিমা আর্জুকে বিয়ে করছেন পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলি। দুবাইয়ের আটলান্টিস পাম হোটেলে ওই পাক ক্রিকেটারের বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে।

এই হাই প্রোফাইল বিবাহ অনুষ্ঠানে দেখা যেতে পারে অনেক রথি-মহারথিকে। দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটারদেও। সে কথা জানিয়েছেন হাসান আলি নিজেই। ২২ গজে ব্যাটে-বলের লড়াই, কথা-কাটাকাটির প্রভাব যে খেলোয়াড়দের ব্যক্তিগত জীবনে যে কোনও প্রভাবই ফেলে না, তারই দৃষ্টান্ত হতে চলেছেন পাক ফাস্ট বোলার।
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ১ উইকেট নিলেও ৯ ওভার বল করে ৮৪ রান দেন হাসান। পাকিস্তানের ক্রিকেটীয় ইতিহাসে যা রেকর্ড। ওই পারফরম্যান্সের পর বিশ্বকাপের অন্যান্য ম্যাচে তাঁকে বসিয়েও দেওয়া হয়। তা সত্ত্বেও ক্রিকেটীয় সৌজন্য দেখাতে কোনও কসুর করছেন না হাসান। জানিয়েছেন নিজের বিয়েতে তিনি ভারতীয় ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবেন। তাঁরা অনুষ্ঠানে এলে তিনি খুশিই হবেন।
কূটনৈতিক স্তরে ভারত-পাকিস্তানের মধ্যে যতই দ্বন্দ্ব থাক, ক্রিকেট ও ক্রিকেটাররা সেই প্রতিবন্ধকতা থেকে অনেক দূরে, তার জ্বলন্ত উদাহরণ হাসান আলি। হরিয়ানার মেওয়াতের বাসিন্দা শামিমা আর্জুকে বিয়ে করতে চলেছেন পাক ফাস্ট বোলার। পাকিস্তানের পেস ব্যাটারির গৃহিনী হতে চলা এই রমণী বিটেক ডিগ্রিধারী ও জেট এয়ারওয়েজের প্রাক্তন কর্মী। বর্তমানে শামিমা আর্জু এমিরেটস এয়ারলাইনসে কর্মরত বলে জানা গিয়েছে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications