Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Virender Sehwag: হরিয়ানায় কংগ্রেস প্রার্থীর প্রচারে শেহওয়াগ, যোগ দিচ্ছেন রাজনীতিতে?

Virender Sehwag: হরিয়ানা বিধানসভা ভোটের আসরে বড় চমক দিল কংগ্রেস। ইতিমধ্যেই কংগ্রেসে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন ভিনেশ ফোগাট। বজরং পুনিয়াও এখন কংগ্রেস নেতা।

এবার কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে দেখা গেল বীরেন্দ্র শেহওয়াগকে। ফলে বীরু নিজেও রাজনীতির নয়া ইনিংস শুরু করবেন কিনা তা নিয়ে শুরু হয়ে গেল জল্পনা।

Virender Sehwag

হরিয়ানায় বিধানসভা ভোট শনিবার। তোশামে হচ্ছে পারিবারিক লড়াই। চৌধুরী বংশী লালের নাতির সঙ্গে লড়াই নাতনির। হরিয়ানার চারবারের মুখ্যমন্ত্রী ছিলেন বংশী লাল। তাঁর দুই পুত্র- সুরেন্দর সিং ও রণবীর সিং মহেন্দ্র। রণবীর বিসিসিআই সভাপতি ছিলেন, তাঁর পুত্র অনিরুদ্ধ বোর্ডের কোষাধ্যক্ষ ছিলেন।

সেই অনিরুদ্ধকেই এবার এই আসনে প্রার্থী করেছে কংগ্রেস। তোশাম থেকে যেমন ৫ বার বংশী লাল জিতেছেন, তেমনই সুরেন্দরও এই আসনের প্রাক্তন বিধায়ক ছিলেন, জেতেন তিনবার। তাঁর মৃত্যুর পর ২০০৫ থেকে ২০১৯ অবধি টানা জিতে এসেছেন কিরণ চৌধুরী।

লোকসভা নির্বাচনের পর গত জুনে কিরণ তাঁর কন্যা শ্রুতিকে নিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। কিরণকে রাজ্যসভায় পাঠানো হয়। ২০০৯ সালে শ্রুতি কংগ্রেসের টিকিটে লোকসভার সাংসদ হয়েছিলেন। তবে ২০১৪ ও ২০১৯ সালে জিততে পারেননি। তাঁকে গত লোকসভা নির্বাচনে টিকিট দেয়নি কংগ্রেস।

এবারের কিরণের ছেড়ে যাওয়া আসনে রণবীর সিং মহেন্দ্রর পুত্র অনিরুদ্ধ চৌধুরী কংগ্রেস প্রার্থী। তাঁর লড়াই খুড়তুতো বোন শ্রুতির সঙ্গে। তোহসামে শ্রুতি বিজেপি প্রার্থী। এই পরিস্থিতিতে হেভিওয়েট আসনে কংগ্রেস প্রার্থীর হয়ে শেহওয়াগের ব্যাট ধরা গোটা আবহে অন্য মাত্রা যোগ করেছে।

শেহওয়াগ অবশ্য নিজে রাজনীতিতে যোগদানের কথা বলেননি। নির্বাচনী প্রচারে তিনি বলেছেন, অনিরুদ্ধকে আমার বড় ভাই বলে মনে করি। তাঁর বাবা রণবীর সিং মহেন্দ্র বিসিসিআই সভাপতি ছিলেন, আমাকেও অনেক সাহায্য করেছেন। অনিরুদ্ধর কাছে বর্তমান সময় খুব গুরুত্বপূর্ণ। আমি তোশামের মানুষের কাছে আর্জি রাখছি অনিরুদ্ধকে জেতানোর জন্য।

অনিরুদ্ধ ও শ্রুতি দুজনেরই বয়স ৪৮। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী অনিরুদ্ধ বলেন, কংগ্রেসের জেতার ব্যাপারে আমি পুরোপুরিভাবে নিশ্চিত। তার কারণ, বর্তমান বিজেপি সরকার কৃষকদের সমস্যা মেটাতে ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, এই আসনটিতে ৩৩ শতাংশ জাঠ সম্প্রদায়ের ভোট রয়েছে। এই আসনটি কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। যিনিই জিতুন, বংশী লালের দুই পুত্রের কোনও এক সন্তানই জিতবেন। এখন দেখার, দল বদলের পর কিরণ তাঁর কন্যা শ্রুতিকে জিতিয়ে আসনটি বিজেপির হাতে তুলে দিতে পারেন কিনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+