India T20I Squad: টি ২০ বিশ্বকাপের আগে ভারত অলরাউন্ডারের সন্ধানে, কোথায় পিছিয়ে যাচ্ছেন হার্দিকরা?

India T20I Squad: ভারত এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর টি ২০ দল। কিন্তু এই অবস্থানের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয় হার্দিক পাণ্ডিয়ার দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের পারফরম্যান্স।

প্রথম দুটি ম্যাচেই বেশ কয়েকটি সমস্যা প্রকট হয়েছে। তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিং, তিলক শর্মার দায়িত্বশীল পারফরম্যান্স বা কুলদীপ যাদবের ঘূর্ণিতে সাফল্য এসেছে ঠিকই, কিন্তু চিন্তা থাকছে একাধিক বিষয়ে।

India T20I Squad: টি ২০ বিশ্বকাপের আগে ভারত অলরাউন্ডারের সন্ধানে

ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে টি ২০ বিশ্বকাপ শুরু হতে আর ১ বছরও দেরি নেই। ২০২১ ও ২০২২ সালের টি ২০ বিশ্বকাপে মুখ থুবড়ে পড়েছিল ভারত। তার মধ্যে গত বছর টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয় মেন ইন ব্লু। এরপর থেকে রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ একঝাঁক সিনিয়র ক্রিকেটারকে দেখা যায়নি টি ২০ আন্তর্জাতিক।

বিরাট কোহলি এবারের আইপিএলে যে ফর্মে ছিলেন তাতে তিনি এখনও টি ২০ আন্তর্জাতিক দলে জায়গা পেতেই পারেন। জাতীয় নির্বাচকদের কথায়, তাঁরা ৫০ ওভারের বিশ্বকাপের পরই রোহিত, বিরাটের টি ২০ আন্তর্জাতিক ভবিষ্যৎ তাঁদের সঙ্গে কথা বলেই চূড়ান্ত করবেন। রোহিতের যা ফিটনেস তাতে তিনি তিন ফরম্যাটে খেলার জায়গাতে নেই বলেই অনেকের অভিমত।

India T20I Squad: টি ২০ বিশ্বকাপের আগে ভারত অলরাউন্ডারের সন্ধানে

তবে ভারতের সামনে যে সমস্যাটি বড় হয়ে দাঁড়াচ্ছে তা হচ্ছে অলরাউন্ডারের অভাব। ইংল্যান্ড এই বিষয়টিতে জোর দিয়েছিল ২০১৫ সাল থেকে। তারকার নাম দেখে নয়, কোন ক্রিকেটার অন্তত দুই ভূমিকায় কার্যকরী হতে পারেন, এমন প্লেয়ার বাছাইয়ে জোর দেয়। যার সুফল মিলতে থাকে ২০১৯ সালের বিশ্বকাপ কিংবা গত বছরের টি ২০ বিশ্বকাপে।

ইংল্যান্ডের যে দল টি ২০ বিশ্বকাপ জিতেছে তার একাদশে জনা পাঁচেক বিশ্বমানের অলরাউন্ডার ছিলেন। পাকিস্তান দলেও সেই সংখ্যাটি চার। সব দেশই অলরাউন্ডারদের সংখ্যা বাড়াতে চাইছে। আইপিএল হচ্ছে ২০০৮ থেকে। যদিও ভারত কেন বেন স্টোকসদের মানের অলরাউন্ডার পাচ্ছে না তা চিন্তার। হার্দিক পাণ্ডিয়া ছাড়া বলার মতো অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা।

জাদেজা ও অক্ষরের মধ্যে কোনও একজনকে একাদশে রাখা যায়। শার্দুল ঠাকুর মাঝেমধ্যে জ্বলে উঠলেও সেভাবে ভরসা দিতে পারছেন না। বিজয় শঙ্কর, শিবম দুবে, ভেঙ্কটেশ আইয়ার, ক্রুণাল পাণ্ডিয়ারাও সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। ভারত এখন সাত ব্যাটার, ২ অলরাউন্ডার, ২ বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছে। কিন্তু ওপেনাররা ব্যর্থ হলেই বাড়ছে সমস্যা।

India T20I Squad: টি ২০ বিশ্বকাপের আগে ভারত অলরাউন্ডারের সন্ধানে

কোনও এক বা দুজন টপ অর্ডারের ব্যর্থতা ঢেকে ১-২টি ম্যাচে জেতাতে পারেন, বিশ্বকাপের মতো আসরে সেটা পর্যাপ্ত নয়। হার্দিকও বলছেন, যদি ওপেনাররা রান পান তাহলে সমস্যা হয় না। কিন্তু ওপেনারদের মধ্যেও তো ধারাবাহিকতার অভাব। তাছাড়া দলে জায়গা ধরে রাখা নিয়ে চিন্তা করে মিডল অর্ডারের ব্যাটাররাও খোলা মনে খেলতে পারছেন না।

বিশেষজ্ঞদের মতে, ভারতকে টি ২০ বিশ্বকাপে ভালো করতে হলে দ্রুত কোর গ্রুপ চূড়ান্ত করতে হবে। বেশিরভাগই তরুণ ক্রিকেটার। তাঁদের বার্তা দিতে হবে, দলে জায়গার কথা না ভেবে আগ্রাসী হয়ে ব্যাটিং করতে। প্রথমে ব্যাট করা বা রান তাড়া করার ক্ষেত্রে নির্ভীক ব্যাটিং জরুরি। সেই সঙ্গে এমন প্লেয়ার নিতে হবে যাঁরা ব্যাটিংয়ের পাশাপাশি ২-৩ ওভারে ম্যাচ-ঘোরানো পারফরম্যান্স দিতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+