GT vs DC IPL 2024: গুজরাতের বিরুদ্ধে বিরাট জয় দিল্লির, পর পর দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকাতেও উন্নতি ঋষভদের
এভাবেও ফিরে আসা যায়। এবারের আইপিএলে সূচনটা একেবারেই ভালো হয়নি দিল্লি ক্যাপিটালস দলের কিন্তু, খারাপ সময় কাটিয়ে ছন্দে ফিরছে দাদার দল। লখনউকে হারানোর পর এবার গুজরাতের ডেরায় গিয়ে শুভমান গিলদের হেলায় হারাল দিল্লি। গুজরাতের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল দিল্লি ব্রিগেড।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ।গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টস হেরে কিছুটা হলেও চাপে ছিল দিল্লি ক্যাপিটালস। টস হারটা শাপে বর হয়ে দাঁড়াল!কিন্তু মুকেশ কুমার- ঈশান্ত শর্মাদের দাপটে ৮৯ রানে শেষ হয়ে গেল গুজরাত দলের ইনিংস। ১৬ বল বাকি থাকতেই শেষ হল শুভমান গিলদের ব্যাটিং ইনিংস। দিল্লির বিরুদ্ধে ম্যাচে ঘরের মাঠে গুজরাতের ব্যাটাররা শুধু ক্রিজে এলে্ন আর ফিরেও গেলেন।

গুজরাট টাইটান্স ইনিংসের নবম ওভারে হঠাৎই ত্রিস্তান স্টাবসের হাতে বল তুলে দেন ঋষভ পন্থ। মূল স্পিনাররা থাকতে হঠাৎ পার্টটাইম স্পিনারের হাতে কেন বল তুলে দিলেন পন্থ, সেটা বোঝা গেল। অভিনব মনোহর (৮) এবং শাহরুখ খান(০) রানে আউট করে তাক লাগিয়ে দিলেন দিল্লি দলের এই স্পিনার। ৪৮ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাত।
গুজরাত দলের শেষ ভরসা ছিল রাহুল তেওটিয়া এবং রশিদ খানের জুটি। ১০ রান করেই অক্ষর প্যাটেলের বলে ফিরে গেলেন রাহুল। একা মোহিত শর্মাকে সঙ্গী করে লড়াই করলেন রশিদ খান। কিন্তু ২৪ বলে ৩১ রান করার পর রনে ভঙ্গ দিলেন তিনিও। রশিদই গুজরাতের হয়ে সর্বোচ্চ স্কোরার। মোহিত শর্মা ২ ও নূর আহমেদ ১ রানে আউট হলেন।
পুরো ২০ ওভার ব্যাটই করতে পারলেন না গুজরাত টাইটান্সের ব্যাটাররা। দিল্লির বিরুদ্ধে ম্যাচে ১৭.৩ ওভারে ৮৯ রানেই অল আউট হয়ে গেল শুভমান গিলের দল। দিল্লি বোলারদের মধ্যে সর্বাধিক ৩ উইকেট নিলেন মুকেশ কুমার।২ টো করে উইকেট নিলেন ইশান্ত শর্মা ও ত্রিস্টান স্টাবস।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন জ্যাক ফ্রেজার-ম্যাকগ্রুক। ১০ বলে ২০ রান করে আউট হলেন দিল্লি ওপেনার। পৃথ্বি শ ৭ রান করে আউট হলেন। এরপর নামেন অভিষেক পোড়েল। ৬ বলে ১৫ রান করে আউট হলেন চন্দননগরের বঙ্গসন্তান।৯ বলে ১৯ রান করে রশিদ খানের বলে আউট হলেন শেই হোপ। ঋষভ পন্থ করলেন ১৬ রান । ৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য রান তুলে নেয় দিল্লি। ৬৭ বল বাকি থাকলেই জয় তুলে নিয়ে আইপিএলে নতুন রেকর্ড করল দিল্লি। ম্যাচের সেরা হলেন পন্থ।
এই ম্যাচ জিতে ছয় নম্বরে উঠে এল দিল্লি। ৭ ম্যাচে ৬ পয়েন্টে রয়েছে দাদার দল। অন্যদিকে ৭ ম্যাচে ৬ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে ৭ নম্বরে নেমে গেল গুজরাত।












Click it and Unblock the Notifications