Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gautam Gambhir: পরিবারে দুঃসময়! ইংল্যান্ডে সিরিজ শুরুর আগেই ভারতে ফিরলেন গৌতম গম্ভীর

ইংল্যান্ডে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি চলাকালীন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর আচমকা দেশে ফিরে এসেছেন। আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা। নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে এটিই ভারতীয় দলের প্রথম সিরিজ হতে চলেছে। তবে সিরিজের ঠিক আগেই এই ঘটনা দলকে ধাক্কা দেবে নিঃসন্দেহে।

জানা গিয়েছে, গৌতম গম্ভীরের মা সীমা গম্ভীর হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাই গৌতম সফর শুরুর আগেই দেশে ফিরে এসেছেন। বুধবার সীমাদেবী হৃদরোগে আক্রান্ত হন। খবর শোনার পরই গৌতম ফেরার সিদ্ধান্ত নেন। গম্ভীর আগামী ১৭ জুন দলের সঙ্গে যোগ দেবেন বলে খবর। অর্থাৎ প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই হেড কোচ দলের দায়িত্ব কাঁধে তুলে নেবেন।

রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর ইংল্যান্ড সফরই ভারতের প্রথম বড় চ্যালেঞ্জ। ফলে এটি ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা চিহ্নিত করবে, যেখানে গিল নেতৃত্ব দেবেন। হেড কোচ গৌতম গম্ভীর সিরিজের প্রস্তুতির জন্য অত্যন্ত উজ্জীবিত ছিলেন। সাম্প্রতিক সময়ে টেস্ট ফরম্যাটে ভারতের ব্যর্থতার পর কোচ হিসেবে তাঁর যোগ্যতা নিয়ে ওঠা সমস্ত প্রশ্নের উত্তর দিতে গৌতম গম্ভীর তরুণ দলের সঙ্গে এই সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া।

এদিকে, ভারত ইংল্যান্ডে চূড়ান্ত প্রস্তুতি সারছে। গম্ভীর ক্লোজ ডোর অনুশীলনের ব্যবস্থা করেছেন। কৌশলগত দিক থেকে প্রতিপক্ষকে কোনও ধারণা দিতে চান না গম্ভীর। এখন দেখার গম্ভীর কত জলদি দলের সঙ্গে যোগ দেন এবং ভারত ইংল্যান্ডে কেমন ফলাফল করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+