Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজয় হাজারে ট্রফিতে রেকর্ডের ফুলঝুরি, দ্রুততম শতরানে গণির পরেই ঈশান, সেঞ্চুরি হাঁকালেন রোহিতও

বিজয় হাজারে ট্রফিতে আজ রেকর্ডের ফুলঝুরি। বিহারের বৈভব সূর্যবংশী ১৯০ রানের বিস্ফোরক ইনিংস খেলার ফাঁকে একাধিক নজির গড়েছেন।

তারই মধ্যে বিহারের অধিনায়ক সাকিবুল গণিও বিধ্বংসী শতরান হাঁকিয়ে নয়া রেকর্ড গড়েছেন। দলগত সর্বাধিক স্কোরের নজির গড়েছে বিহার। দুরন্ত শতরান এসেছে ঈশান কিষাণ ও রোহিত শর্মার ব্যাট থেকেও।

আজ রাঁচিতে বৈভব শতরান পেয়েছিলেন ৩৬ বল খেলে। এর কিছুক্ষণের মধ্যে বিহার অধিনায়ক সাকিবুল অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৩২ বলে শতরান হাঁকান। পাঁচে নেমে তিনি অপরাজিত থাকেন ৪০ বলে ১২৮ রানে। ১০টি চার ও ১২টি ছয় রয়েছে তাঁর ইনিংসে।

বৈভব ও গণির সঙ্গে আয়ুষ লোহারুকার ৫৬ বলে ১১৬ ও পীযূষ সিংয়ের ৬৬ বলে ৭৭ রানের সৌজন্যে বিহার তোলে ৫০ ওভারে ৬ উইকেটে ৫৭৪ রান। যা বিজয় হাজারে ট্রফিতে দলগত সর্বাধিক স্কোর। বিজয় হাজারে ট্রফিতে এর আগে একমাত্র তামিলনাড়ুই পাঁচশোর উপর রান তুলেছিল (২০২২ সালে অরুণাচলের বিরুদ্ধে ২ উইকেটে ৫০৬)।

এদিন অল্পের জন্য সাকিবুলের রেকর্ড ভাঙতে পারেননি ঈশান কিষাণ। ঝাড়খণ্ডের অধিনায়ক কিষাণ সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে শতরান পেয়েছিলেন। ঝাড়খণ্ড চ্যাম্পিয়ন হয় প্রথমবারের জন্য। এরপর কিষাণ নিউজিল্যান্ড সিরিজ ও টি২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঢুকে পড়েন।

আমেদাবাদে কর্ণাটকের বিরুদ্ধে ঈশান কিষাণ এদিন ৩৩ বলে শতরান পূর্ণ করেন। তাঁর ৩৯ বলে ১২৫ রানের ইনিংস সাজানো সাতটি চার ও ১৪টি ছয় দিয়ে। কিষাণ ব্যাট করতে নেমেছিলেন ছয় নম্বরে। তাঁর এই ইনিংস ঝাড়খণ্ডকে ৯ উইকেটে ৪১২ রানে পৌঁছে দিয়ে বড় ভূমিকা নেয়।

লিস্ট এ বা ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম শতরানের নজির রয়েছে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের দখলে। ২০২৩ সালে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিরুদ্ধে। এ ছাড়া ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১ বলে শতরান করেছিলেন এবি ডি ভিলিয়ার্স।

জয়পুরে সিকিমের বিরুদ্ধে মুম্বইয়ের জার্সিতে ঝোড়ো শতরান হাঁকিয়েছেন রোহিত শর্মা। ২০০৮ সালে বিজয় হাজারে ট্রফিতে অভিষেকে রোহিত শতরান করেছিলেন। এই টুর্নামেন্টে ইতিহাসে এটি রোহিতের দ্বিতীয় শতরান, যা পূর্ণ করতে তিনি নেন ৬২ বল। রোহিতের ৩৭টি লিস্ট এ শতরানের মধ্যে এটিই দ্রুততম। ২০১৯ সালে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫৯ রান করেছিলেন। তারপর এদিনই ৫০ ওভারের ম্যাচে তিনি দেড়শোর উপর রান করলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+