Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইডেনের পিচকে ঘিরে বিতর্কে গঙ্গোপাধ্যায়ের কড়া জবাব, দায় ভারতেরই, দাবি সিএবি সভাপতির

কলকাতার ইডেন গার্ডেনে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে ব্যাটে বলে দাপটের বদলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পিচ। দুই ইনিংসেই ব্যাটসম্যানদের হোঁচট, দ্রুত উইকেট পতন, আর তাতেই প্রশ্ন উঠেছে পিচের মাটির মান নিয়ে। এই পরিস্থিতিতে সামনে এসে কঠোর সুরেই পিচকে দোষারোপ করার অভিযোগ প্রত্যাখ্যান করলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

ম্যাচের দ্বিতীয় দিনে ১৫টি উইকেট পড়ার পর থেকেই পিচ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে ভারতীয় দল গুটিয়ে যায় মাত্র ১৮৯ রানে। এরপর জাদেজার পালায় অতিথি দল ৯৩/৭ এ থেমে যায়, যেখানে মাত্র ৬৩ রানের লিড। এর পরেই উঠে আসে পিচ প্রস্তুতি নিয়ে তোপ।

এই অবস্থায় সৌরভ স্পষ্ট জানিয়ে দিলেন "এই পিচটাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের চাওয়া ছিল। চার দিন জল না দিলে পিচ এমনটাই হবে। কিউরেটর সুজন মুখার্জিকে দোষ দেওয়ার প্রশ্নই নেই।"

যদিও এর আগেই সিএবি সভাপতি দাবি করেছিলেন গৌতম গম্ভীর বা ভারতীয় কোচিং স্টাফের তরফে র‍্যাঙ্ক টার্নারের কোনও দাবি তাঁর কাছে ওঠেনি। সোমবার সকালে গম্ভীর ও ব্যাটিং কোচ সীতাংশু কোঠক ইডেনের মাঠ পরীক্ষা করে দেখেন। পরে সন্ধ্যায় গঙ্গোপাধ্যায়ও পরিদর্শন করেন উইকেট।

মোর্কেলের বিস্ময় 'এত দ্রুত ভাঙবে আশা করিনি' দ্বিতীয় দিনের নাটকীয়তার পরে ভারতীয় বোলিং কোচ মর্নে মোর্কেলও পরিষ্কার জানালে এত তাড়াতাড়ি পিচ ভেঙে পড়বে তা ভাবেননি।

মোর্কেলের কথায় "প্রথম কয়েক ঘণ্টা দেখে মনে হয়েছিল খুব স্বাভাবিক উইকেট। কিন্তু এত দ্রুত ক্ষয়ে গেল, যা একেবারেই অপ্রত্যাশিত।"

তিনি আরও বলেন, ভারতীয় উপমহাদেশে খেলার অন্যতম বড় চ্যালেঞ্জই হলো এমন অনিশ্চিত পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা। এই অপ্রত্যাশিত পরিবেশই এখানে খেলার সৌন্দর্য। পরিস্থিতি বুঝে দ্রুত মানিয়ে নেওয়াই আসল পরীক্ষা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+