ধোনির 'বিদায়' থেকে ফাঁকা মাঠে বিশ্বকাপের 'অডিশন', যেসব কারণে নজর কাড়বে একুশের আইপিএল
ধোনির 'বিদায়' থেকে ফাঁকা মাঠে বিশ্বকাপের 'অডিশন', যেসব কারণে নজর কাড়বে একুশের আইপিএল
গতবছর এই সময় করোনা ঝড়ে আঘাত প্রাপ্ত হয়েছিল আইপিএল। প্রথমবার টুর্নামেন্ট বাতিল হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই-এর তৎপরতায় পরবর্তীতে নির্বিঘ্নেই বিদেশের মাটিতে সম্পন্ন হয়ে কোটি টাকার এই ক্রিকেট উৎসব। এদিকে বিষাক্ত ২০২০-র প্রভাব এখনও বিশ্বজুড়ে রয়েছে। তবে এরই মাঝে দেশে ফিরল আইপিএল। বর্তমানে প্রায় প্রতিদিনই করোনা সংক্রমণের নয়া নয়া রেকর্ড তৈরি হচ্ছে দেশে। এই পরিস্থিতিতে ফের একবার লকডাউনের আশঙ্কা দেখা দিয়েছে দেশজুড়ে। চিকিৎসক এবং বিশেষজ্ঞরা আরও একবার বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন। এই আবহে শুরু হতে চলা আইপিএলের ১৪তম সংস্করণের বেশ কিছু বৈশিষ্ট্য নজর কাড়তে চলেছে এবার।

ভারতে ফিরছে আইপিএল
করোনা জর্জরিত ২০২০ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠুত হয়েছিল আইপিএল। সংক্রমণকে দূরে সরিয়ে টুর্নামেন্টকে সফল করার লক্ষ্যেই ভারতের বাইরে নিয়ে যেতে হয়েছিল। তবে এবছর ফের দেশএ ফিরেছে আইপিএল। তবে গত সংস্করণগুলির মতো হোম-আওয়ে ফর্ম্যাটটি থেকে গেলেও ম্যাচগুলি হবে নির্দিষ্ট স্থানেই। এবছরের টুর্নামেন্টের জন্য মোট ৬টি শহর বেছে নিয়েছে বিসিসিআই। প্রথম দফায় মুম্বইতে আইপিএলের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।

করোনার চোখ রাঙানি
গত বছরের আইপিএলের মতো এবছরও আইপিএলের উপর চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। বর্তমানে দেশের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ মহারাষ্ট্রে। প্রায় প্রতিদিনই ৫০ হাজারের গণ্ডি ছাড়াচ্ছে সেরাজ্যে। মুম্বইতে এই সংখ্যা ১০ হাজারের গণ্ডি পার করছে অনায়াসে। এই আবহে সেই শহরে শুরু হতে চলেছে আইপিএল। টুর্নামেন্ট শুরু আগেই ওয়াংখাড়ের কর্মীদের অনেকে করোনা আক্রান্ত হন। এদিকে ওয়াংখাড়ের আশেপাশের এলাকার বাসিন্দারা আইপিএল না করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠিও লিখেছে।

ফাঁকা মাঠ
করোনা আবহে আইপিএল দেশে ফিরলেও দর্শক শূন্য মাঠেই খেলা হবে এবছর। এর আগে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচে দর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়েছিল। তবে পরে ওয়ানডে সিরিজে দর্শ শূন্য মাঠেই খেলেছিল দুই দল। সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত গতবছরের সংস্করণের ম্যাচগুলিও অনুষ্ঠিত হয়েছিল দর্শক শূন্য মাঠে।

কোনও সফ্ট সিগনাল নয়
আইপিএলের আগেই ভারত দেশের মাটিতেই মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের। ওয়ানডে সিরিজের এক-দু'টি সিদ্ধান্ত নিয়ে বিস্তর বিতর্ক হওয়ার পর এবার বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে থার্ড আম্পায়ারকে রেফার করা কোনও ঘটনার ক্ষেত্রেই মাঠে থাকা আম্পায়াররা সফ্ট সিগনাল দেবেন না।

হ্যাটট্রিকের সম্মুখীন মুম্বই ইন্ডিয়ান্স
গত বছরের আগেও মুম্বই ইন্ডিয়ান্সের নামে বদনাম ছিল যে শুধু মাত্র বেজোড় বছরেই ট্রফি জিততে পারে তারা। প্রসঙ্গত, ২০২০ সালের আগে ২০১৩, ২০১৫, ২০১৭ এবং ২০১৯ সালে ট্রফি জিতেছিল রোহিত শর্মার দল। তবে গতবছর সেই 'প্যাটার্ন' ভাঙে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল রোহিতরা। এবছর তাদের সামনে আইপিএল জেতার হ্যাটট্রিক করার হাতছানি।

দিল্লির ২৩ বছর বয়সী অধিনায়ক
ভারতের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা তথা আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়র শ্রেয়স আইয়ার। এই গোটা আইপিএলেই তাঁকে ছাড়া খেলতে হবে দিল্লিকে। এদিকে তিনি চোট পাওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল দিল্লির সম্ভাব্য অধিনায়ক নিয়ে। দলে স্টিভ স্মিথ, রবিচন্দ্রণ অশ্বিন, অজিঙ্কা রাহানের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। তবে বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা ঋষভ পন্থকেই অধিনায়ক হিসেবে বেছে নেয় দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট। এবছর আইপিএলে সবার নজর থাকবে এই ২৩ বছর বয়সী বিধ্বংসী উইকেটরক্ষক-ব্যাটসম্যানের উপর।

আইপিএলে ফিরছেন পূজারা
মূলত টেস্ট খেলোয়াড় হিসেবে পরিচিত চেতশ্বর পূজারা ফের একবার আইপিএলে নামতে চলেছেন। গত বছর নিলামে ৫০ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। ধোনির দলের হয়ে এই টুর্নামেন্টে কতটা জ্বলে উঠতে পারবেন পূজারা? সবার নজর থাকবে সেদিকে।

মহেন্দ্র সিং ধোনি : ইতি নাকি পুনর্জন্ম?
২০২০ সালে মহেন্দ্র সিং ধোনিকে সেই পরিচিত ছন্দে দেখা যায়নি। তাঁর দলও ভালো খেলতে পারেনি। ২০২০ সালে ১১৬.২৭-এর স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে ইনিংস পিছু মাত্র ২৫ রানের গড়ে খেলা ধোনি কি এই বছর ঘুরে দাঁড়াবেন? নাকি এটাই হতে চলেছে তাঁর শেষ আইপিএল?

বিশ্বকাপের অডিশন
ঈশান কিষাণ, পৃথ্বী শ, দেবদূত পাডিক্কল, নবদীপ সাইনি, প্রসিধ কৃষ্ণ সহ একাধিক খেলোয়াড় এই আইপিএলে জ্বলে উঠে ভারতীয় দলে নিজেদের স্থান পাকা করতে চাইবেন। এদিকে রবিচন্দ্রণ অশ্বিনের মতো অভিজ্ঞ বোলারের জন্য সীমিত ওভারের ক্রিকেটে ভারতের জার্সি ফিরে পাওয়ার শেষ সুযোগ হতে পারে এই টুর্নামেন্ট। পাশাপাশি আসন্ন বিশ্বকাপের জন্য এই আইপিএলকে অডিশনের মতো দেখবেন অনেক ক্রিকেটারই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications