গোয়ার গ্রামে আবর্জনা ফেলে বিপাকে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান, দিলেন জরিমানা
গোয়ার গ্রামে আবর্জনা ফেলে বিপাকে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান, দিলেন জরিমানা
গোয়ার গ্রামে আবর্জনা ফেলে বিপাকে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটসম্যান অজয় জাদেজা। শেষমেশ জরিমানা দিয়ে কোনওভাবে পরিস্থিতি সমাল দিলেন দেশের হয়ে ১৯৯২, ১৯৯৬ ও ১৯৯৯ সালের বিশ্বকাপ খেলা ক্রিকেটার। তাতে বিতর্কের নিষ্পত্তি ঘটেছে বলে জানানো হয়েছে।

উত্তর গোয়ার দৃষ্টিনন্দন আলদোনা গ্রামে একটি বাংলা কিনেছেন অজয় জাদেজা। আপাতত সেখানেই পাকাপাকিভাবে বসবাস করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। যিনি নাকি পাশের গ্রাম নাচিনোলা গিয়ে আবর্জনা ফেলে এসেছেন বলে অভিযোগ। ঘটনাটি যে জাদেজারই ঘটানো, তা প্রথম আঁচ করা যায়নি। এই কাজ কে করেছেন, তা জানতে একটি দল তৈরি করেছিলেন নাচিনোলা গ্রামের প্রধান। তদন্তকারীরা আবর্জনার স্তূপ থেকে অজয় জাদেজার নামের একটি বিল উদ্ধার করেন। তারই প্রেক্ষিতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ৫ হাজার টাকা জরিমানা দিতে রাজি হয়ে যান বলে জানানো হয়েছে। এমন ঘটনা আর ঘটবে না বলেও আশ্বাস দিয়েছেন জাদেজা।
ওই গ্রামের প্রশাসক মণ্ডলীর তরফে জানানো হয়েছে যে তারা গর্বিত যে অজয় জাদেজার মতো ব্যক্তিত্ব ওই এলাকায় থাকছেন। তবু নিয়ম সকলের মেনে চলা উচিত বলে জানানো হয়েছে। উল্লেখ্য উত্তর গোয়ার যে গ্রামে বাংলো কিনেছেন অজয় জাদেজা, সেখানে লেখক অমিতাভ ঘোষ সহ অন্যান্য নামীদামী ব্যক্তিরা থাকেন।
ভারতের হয়ে ১৫টি টেস্ট ও ১৯৬টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন অজয় জাদেজা। দুই ফর্ম্যাটে তিনি যথাক্রমে ১৪৬৩ ও ৭৬৭৭ রান করেছেন। দুই ফর্ম্যাট মিলিয়ে ৬টি অর্ধশতরান রয়েছে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যানের। ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটে জাদেজার সর্বোচ্চ স্কোর যথাক্রমে ৯৬ ও ১১৯। ১৯৯৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর দুর্দান্ত ব্যাটিং নিয়ে এখনও আলোচনা চলে ক্রিকেট বিশ্বে।












Click it and Unblock the Notifications