Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ind-W vs Eng-W: হরমনপ্রীতের ভারত গুটিয়ে গেল ৮০ রানে! সহজ জয় ছিনিয়ে টি ২০ সিরিজের দখল নিল ইংল্যান্ড

Ind-W vs Eng-W: উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামের দিনই বড় লজ্জার মুখে পড়ল ভারতের মহিলা ক্রিকেট দল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হরমনপ্রীতদের ৮০ রানে গুটিয়ে দিয়ে সহজ জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড।

সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ড মহিলাদের এই আন্তর্জাতিক টি ২০ সিরিজ পকেটে পুরে নিল। ম্যাচের সেরা হয়েছেন শার্লটি ডিন।

Ind-W vs Eng-W: হরমনপ্রীতের ভারত গুটিয়ে গেল ৮০ রানে!

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট। ভারতকে ডোবাল ব্যাটিং বিপর্যয়। ১৬.২ ওভারে হরমনপ্রীতরা অল-আউট হয়ে যান মাত্র ৮০ রানে। তার মধ্যে ৩৩ বলে ৩০ রান তিনে নামা জেমাইমা রডরিগেজের। ওপেনার স্মৃতি মান্ধানা করেন ৯ বলে ১০। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

শেফালি ভার্মা ০, হরমনপ্রীত ৯, দীপ্তি শর্মা ০, রিচা ঘোষ ৪, পূজা বস্ত্রকার ৬, শ্রেয়াঙ্কা পাতিল ৪, তিতাস সাধু ২, সাইকা ইশাক ৮ রান করেন। ২ রানে অপরাজিত থাকেন রেণুকা সিং। এই ম্যাচটি দীপ্তির কেরিয়ারের শততম টি ২০ আন্তর্জাতিক ছিল।

শার্লটি ডিন ৪ ওভারে ১৬, লরেন বেল ৩ ওভারে ১৮, সোফি এক্লেস্টোন ৩.২ ওভারে ১৩ ও সারাহ গ্লেন ৩ ওভারে ১টি মেডেন-সহ ১৩ রান দিয়ে ২টি করে উইকেট নেন। জবাবে খেলতে নেমে ১১.২ ওভারে ৬ উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। অ্যালিস ক্যাপসি ২১ বলে ২৫ ও ন্যাট সিভার-ব্রান্ট ১৩ বলে ১৬ রান করেন।

হিদার নাইট ৭ ও সোফি এক্লেস্টোন ৯ রান করে দলকে টার্গেটে পৌঁছে দেন। রেণুকা সিং ৪ ওভারে ২৬ রান দিয়ে এবং দীপ্তি শর্মা ২ ওভারে ৪ রান দিয়ে ২টি করে উইকেট পান। সাইকা ইশাক ২ ওভারে ২১ রান দিয়ে ও পূজা বস্ত্রকার ১ ওভারে ৭ রান দিয়ে ১টি করে উইকেট পেয়েছেন। তিতাস সাধু ২ ওভারে ১৭ ও শ্রেয়াঙ্কা পাতিল ২ বলে ৬ রান দিলেও কোনও উইকেট পাননি।

প্রথম ম্যাচে ইংল্যান্ডের মহিলা দল ভারতকে হারিয়েছিল ৩৮ রানে। আজ জয় পেল ৫২ বল বাকি থাকতে ৪ উইকেটে। সিরিজের শেষ ম্যাচ হয়ে দাঁড়াল নিয়মরক্ষার, যা কাল হবে। হরমনপ্রীতদের লক্ষ্য থাকবে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো। ১৪ ডিসেম্বর থেকে দুই দল টেস্টে মুখোমুখি হবে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+