টি ২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় ইংল্যান্ডের, ব্যাটিং ব্যর্থতাতেই বাংলাদেশের অভিযান কার্যত শেষ

টি ২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেল ইংল্যান্ড। আজ আবু ধাবিতে ডাবল হেডারের প্রথম ম্যাচে সহজেই মাহমুদুল্লাহর বাংলাদেশকে হারাল ইয়ন মর্গ্যানের দল। গ্রুপ অব ডেথে টানা দুটি ম্যাচ জিতে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে ২০১৯ সালের ৫০ ওভার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। বাংলাদেশ টানা দুটি ম্যাচ হারায় বিশ্বকাপ অভিযান কার্যত শেষ হয়ে গেল ব্যাটিং ব্যর্থতার জেরে।

টি ২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় ইংল্যান্ডের

আজ উইকেট ভালো বুঝে টস জিতে ব্যাটিং নিতে দ্বিধা করেননি বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ। প্রথম ওভারে ১০ রান ওঠে। কিন্তু সেখান থেকে ৫.২ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় তিন উইকেটে ২৬। ওপেনার লিটন দাস ২.২ ওভারে ৮ বলে ৯ রান করে মঈন আলির শিকার হন। পরের বলেই অপর ওপেনার মহম্মদ নঈমের উইকেটটি তুলে নেন আলি। নঈম করেন ৫। মঈন আলির সঙ্গে বোলিং ওপেন করা ক্রিস ওকস শাকিব আল হাসানকে ফেরান। ৭ বলে ৪ রানের বেশি করতে পারেননি শাকিব। এরপর মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ অবস্থা কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। ১০.৪ ওভারে মুশফিকুর ৩০ বলে ২৯ রান করে আউট হন। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়ায় বাংলাদেশ রান তোলার গতি বাড়াতে পারেনি। ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রানের বেশি এগোতে পারেনি বেঙ্গল টাইগাররা। মাহমুদুল্লাহ ১৯, নুরুল হাসান ১১ করেন। ৯ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন নাসুম আহমেদ। টাইমাল মিলস ২৭ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন। মঈন আলি ও লিয়াম লিভিংস্টোন নেন দুটি করে উইকেট।

টি ২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় ইংল্যান্ডের

জবাবে খেলতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন জেসন রয় ও জস বাটলার। ৪.৫ ওভারে ৩৯ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রান করে বাটলার নাসুম আহমেদের বলে আউট হন। ১২.৫ ওভারে জেসন রয় শরিফুল ইসলামের বলে আউট হয়ে ফেরেন ৩৮ বলে ৬১ রান করে। এদিন ৫০তম টি আন্তর্জাতিক ম্যাচ খেললেন তিনি, ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন ছক্কা হাঁকিয়ে। ডেভিড মালান ২৫ বলে অপরাজিত ২৮ ও জনি বেয়ারস্টো ৪ বলে অপরাজিত ৮ রান করে ৩৫ বল বাকি থাকতে ইংল্যান্ডের ৮ উইকেটে জয় সুনিশ্চিত করেন। ম্যাচের সেরা হয়েছেন রয়। জেসন রয় ও অধিনায়ক ইয়ন মর্গ্যান দলের বোলারদের প্রশংসা করেছেন। রয় যে ছন্দে রয়েছেন তাতেও সন্তুষ্ট ইংল্যান্ড অধিনায়ক। বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ ব্যাটিংকেই হারের জন্য দায়ী করেছেন। তাঁর কথায়, ভালো উইকেটেও টপ অর্ডার রান না করায় বড় রান তোলা সম্ভব হয়নি। পরের ম্যাচে ব্যাটিংয়ে উন্নতি প্রত্যাশা করছেন তিনি।

টি ২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় ইংল্যান্ডের

গ্রুপ ১-এ শীর্ষে রইল ইংল্যান্ড ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে। বাংলাদেশ পাঁচে, দুটি ম্যাচ হারলেও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভালো নেট রান রেট রয়েছে তাদের। দুইয়ে রয়েছে শ্রীলঙ্কা, তিনে অস্ট্রেলিয়া ও চারে দক্ষিণ আফ্রিকা। তিনটি দলই ১টি করে ম্যাচ জিতেছে। দক্ষিণ আফ্রিকা দুটি ম্যাচ খেলেছে। কাল মুখোমুখি হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া। ফলে বলাই যায় বাংলাদেশের বিশ্বকাপ অভিযান কার্যত শেষ। বাকি ম্যাচগুলি জিতে নেট রান রেট ভালো করার পরও তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের উপর। শুক্রবার বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ইংল্যান্ড শনিবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+