কথা বলতে গিয়েছিলেন অর্শদীপ, মিষ্টি মুখে ফিরিয়ে দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার

কথা বলতে গিয়েছিলেন অর্শদীপ, মিষ্টি মুখে ফিরিয়ে দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার

অর্শদীপ সিং-এর সঙ্গে তাঁর আদর্শ ওয়াসিম আক্রমের দেখা হওয়ার কথা শেয়ার করলেন তরুণ ভারতীয় পেসারের কোচ যশবন্ত রাই। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ভাল সময় কাটাচ্ছেন অর্শদীপ সিং। ভারতীয় দলে ধীরে ধীরে তৈরি করছেন নিজের জায়গা। আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের দলেও ডাক পেয়েছেন অর্শদীপ।

 কথা বলতে গিয়েছিলেন অর্শদীপ, মিষ্টি মুখে ফিরিয়ে দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার

তরুণ এই প্রতিভা সমপন্ন বোলারের আদর্শ সুইংয়ের সুলতান ওয়াসিম আক্রম। কিংবদন্তি পাক তারকাকে সামনে রেখেই বেড়ে উঠেছেন তিনি। সব সময়ে চেষ্টা করেছেন নিজেকে সেই স্তরে নিয়ে যাওয়ার। ওয়াসিম আক্রমের মতো অর্শদীপও বাম হাতি পেসার। ভারতীয় দলে নিজের জায়গা করে নেওয়ার চেষ্টায় থাকা অর্শদীপ এক বার দেখা করার সুযোগ পেয়েছিলেন আক্রমের সঙ্গে। আক্রমের সঙ্গে দেখা হওয়ার সময়ে অভিজ্ঞতা কেমন অর্শদীপের জন্য তা সাংবাদিক বিমল কুমারের ইউটিউব চ্যানেলে শেয়ার করলেন অর্শদীপের কোচ।

ওই সাক্ষাৎকারে যশবন্ত বলেন, "পুরোটাই অর্শদীপের মুখ থেকে শুনেছি। আক্রম ভাই ওকে বলে, 'সর্দারজি তুমি খুব ভাল বোলিং করছো। তুমি একজন ভাল বোলার। তোমার যদি মনে হয় তুমি ঠিক মতো বোলিং করছো তা হলে আমার কাছে এসো না। যদি তুমি মনে করো আমার থেকে কিছু শিখতে চাও বা আমার কিছু জিজ্ঞাসা করতে চাও তা হলে তুমি যখন খুশি আসতে পারো। এর পর কী প্রশ্ন করা যায় তা হোটেলে ফিরে ভাবছিল অর্শদীপ। ওর মনে হয়েছিল যে ও যদি আক্রমের কাছে না যায় তা হলে আক্রম মনে করবে যে সর্দারজি মনে হয় সবই জানেন। তাই পরের দিন ও আক্রমের কাছে যায় এবং অনেক বিষয়ে আলোচনা করে।"

সম্প্রতি একাধিক বার অর্শদীপের প্রশংসা শোনা গিয়েছে আক্রমের কন্ঠে। অর্শদীপ যখন ট্রোল হয়েছিলেন সেই সময় আক্রম বলেছেন, "আমি অর্শদীপের পক্ষেই কথা যাব। এই তরুণ ছেলেটার মধ্যে প্রতিভা রয়েছে। যে ভাবে পাকিস্তানের বিরুদ্ধে চাপের মুখে শেষ ওভারে ও বোলিং করেছে (তা অনবদ্য)। একটা ক্যাচ ধরতে ব্যর্থ হয়েছে। আমরা সবাই ক্যাচ ধরতে ব্যর্থ হয়েছি চাপের ম্যাচে নক-আউট পরিস্থিতিতে। এখানেই পৃথিবীর শেষ নয়।" দুবাইয়ে আক্রমের সঙ্গে এশিয়া কাপের সময়ে দেখা হয়েছিল অর্শদীপ সিং-এর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+