BCCI: টেস্টে ভারতীয় দলের খারাপ পারফরম্যান্সের নেপথ্যে আইপিএল! বোর্ডের অন্দরেই উঠল প্রশ্ন

ঘরের মাঠে টেস্টে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এরপর অস্ট্রেলিয়া সফরে গিয়ে হতাশাজনক পারফরম্যান্স। এরপরই ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে প্রবল সমালোচনা। এই নিয়ে নানা মুণির নানা মত। ইতিমধ্যেই পর্যালোচনা বৈঠকও হয়েছে। একাধিক কঠোর পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই, তবে টেস্টে ভারতীয় ক্রিকেটারদের হতাশাজনক ফলের জন্য দায়ী করা হচ্ছে আইপিএলকেও।

শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজে পরাজয়, ঘরের মাঠে প্রথমবারের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইয়ওয়াশ এবং ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে খেলার দৌড় ছিটকে পড়া। বর্ডার-গাভাসকর ট্রফিতে হারের পর শনিবার মুম্বইয়ে ভারতীয় দলের পারফরম্যান্স পর্যালোচনা করা হয়।

এই পর্যালোচনা সভায় অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকর সহ বিসিসিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে ওডিআই ও টেস্টের ভবিষ্যৎ অধিনায়ক নিয়ে আলোচনা হয় এবং ভারতীয় দলের খেলোয়াড়দের জন্য কিছু নির্দেশিকা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই পর্যালোচনা সভায় আরও একটি বড় বিষয় সামনে এসেছে। বোর্ডের অন্দর থেকেই আইপিএলকে দায়ী করা হচ্ছে টেস্টে ভারতীয় দলের খারাপ পারফরম্যান্সের জন্য। একটি সর্ব ভারতীয় হিন্দি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, মুম্বইতে বিসিসিআই অফিসে বৈঠকে এক শীর্ষ কর্মকর্তা ভারতীয় দলের টেস্টে খারাপ পারফরম্যান্সের জন্য আইপিএলকে দায়ী করেছেন। এই বৈঠকে যখন তাঁকে দলের খারাপ পারফরম্যান্স সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি আইপিএলের বড় চুক্তিগুলিকে একটি কারণ হিসাবে উল্লেখ করেছিল। এমনটাই জানিয়েছেন সেই বৈঠকে থাকা এক ব্যক্তি।

মুম্বই অফিসের একজন শীর্ষ কর্মকর্তা বিসিসিআই-এর বৈঠকে বলেছিলেন, আইপিএলের বিশাল চুক্তির কারণে, খেলোয়াড়রা সম্পূর্ণ তীব্রতা এবং প্রতিশ্রুতি দিয়ে টেস্ট ক্রিকেট খেলছেন না। তাঁর এই মন্তব্যের পরই ফের বিতর্ক শুরু হয়েছে। কারণ এর আগে একাধিক প্রাক্তন ক্রিকেটার বর্তমান ভারতীয় দলের ক্রিকেটারদের টেস্টের প্রতি দায়বদ্ধতা নিয়েই প্রশ্ন তুলেছেন। এবার বোর্ডের অন্দরেও একই প্রশ্ন উঠল। যা কিন্তু বোর্ড কর্তাদের অস্বস্তি বৃদ্ধি পাবে।

এরআগে বেশ কয়েকজন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট না খেলে আইপিএলের শিবিরে যোগ দিয়েছেন। আগামী দিনে ক্রিকেটারদের মর্জি মাফিক খেলা বন্ধ করতে চলেছে বোর্ড। কোনও ক্রিকেটার মর্জি মতো সিদ্ধান্ত নিতে পারবেন না অতীতে দেখা দেখা গিয়েছে, একাধিক ভারতীয় ক্রিকেটার ব্যক্তিগত কারণ দেখিয়ে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ড এ বার থেকে আর তা সহজে মেনে নেবে না। চোট লাগলে বিষয়টা আলাদা। বাকিদের বোর্ডের সিদ্ধান্ত মানতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+