নার্ভাস নাইনটিতে সচিনকে আউট করেছিলেন ভন, আজও টাটকা সেই স্মৃতি

নার্ভাস নাইনটিতে সচিনকে আউট করেছিলেন ভন, আজও টাটকা সেই স্মৃতি

সচিনকে আউট করার স্মৃতি রোমন্থন করলেন মাইকেল ভন। আজ থেকে ২০ বছর আগের ঘটনা। সচিন তখন ৯০ রানে ব্যাটিং করছিলেন। বল করতে এসে সচিনের অফ স্ট্যাম্প উড়িয়ে দেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। আর সেই কথাই তিনি বললেন নিজের টুইটারে।নিজের টেস্ট কেরিয়ারে ২২ টি উইকেট নিয়েছেন মাইকেল ভন। তারমধ্যে নটিংহ্যামে ২০০২ সালে নেওয়া সচিনের উইকেট রয়েছে। সচিনের উইকেট বলে কথা। তাই আজও সেই উইকেটের স্মৃতি দুই দশক পেরিয়েও ঝকঝকে।

 নার্ভাস নাইনটিতে সচিনকে আউট করেছিলেন ভন, আজও টাটকা সেই স্মৃতি

ঘটনা কেমন?

ভারত ওই টেস্টে ১১ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। তারপর রাহুল দ্রাবিড় ও সচিন মিলে ভারতের ব্যাটিংকে সামলাতে শুরু করেন। দুজনে মিলে ১৬৩ রানের পার্টনারশিপ করে ফেলেছিলেন। তখনই পার্টনারশিপ ব্রেকার হয়ে আসেন ভন। লিটল মাস্টার ভনের অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে ফেলা বল কভার ড্রাইভ করতে যান। হঠাৎই বল মারাত্মক স্পিন করে সচিনের অফস্ট্যাম্প নিয়ে চলে যায়। অবাক হয়ে যান সচিন।।তিনি ভাবতে পারেননি এভাবে বল স্পিন করে যাবে।

এরপরের ঘটনা কেমন ছিল?

ভন জানিয়েছেন, 'এরপর ম্যাচ শেষে আমি ভারতের ড্রেসিং রুমে যাই সেখানে তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ছিলেন। আমি সরাসরি যাই সচিনের কাছে। তারপর ওই বলটা ওর কাছে নিয়ে গিয়ে সেটায় সই চেয়ে নিয়েছিলাম। ও সই করে আমাকে শুভেচ্ছা জানিয়েছিল'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+