চেন্নাইয়ে সিরিজ নির্ণায়ক ম্যাচে ভারতের বোলিং বিভাগে পরিবর্তন? কাদের দেখতে চান কার্তিক ও লি?

মুম্বইয়ে ভারত হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল। যদিও গতকাল বিশাখাপত্তনমে রোহিতের দলকে ৩৯ ওভার বাকি থাকতে ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরেয়েছে অজিরা। আজ দুই দলই পৌঁছে গেল চেন্নাইয়ে। বুধবার সিরিজ নির্ণায়ক তৃতীয় একদিনের আন্তর্জাতিক খেলতে।

সিরিজ নির্ণায়ক ম্যাচে ভারতের বোলিং বিভাগে পরিবর্তন?

ভারতের ব্যাটিং অর্ডারে যে রদবদল হবে না তা অধিনায়ক রোহিত শর্মার কথাতেই ইঙ্গিত মিলেছে। তিনি সকলকেই পর্যাপ্ত সুযোগ দেওয়ার পক্ষপাতী। যদিও বিশাখাপত্তনমে ২৬ ওভারে ১১৭ রানে অল আউট হয়ে যাওয়া মানতে পারছেন না তিনি। পিচের দিকে আঙুল না তুলে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেন হিটম্যান। যদিও যেভাবে ভারতীয় বোলারদের শাসন করে অস্ট্রেলিয়া ১১ ওভারেই ম্যাচ জিতে নেয় তা বোলিং বিভাগকে অস্বস্তি রাখার মতোই।

চেন্নাইয়ে খেলার অভিজ্ঞতার নিরিখে একটি ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে দীনেশ কার্তিক বলেছেন, অক্ষর প্যাটেলের জায়গায় শেষ ম্যাচে খেলানো হোক ওয়াশিংটন সুন্দরকে। চিপক সুন্দরের হোম গ্রাউন্ড। সে কথা মাথায় রেখেই তাঁকে খেলানোর পক্ষে সওয়াল। কার্তিক বলেন, ট্রাভিস হেডকে সমস্যায় ফেলতে পারে সুন্দরের বোলিং। তিনি পাওয়ারপ্লে-তে বল করা উপভোগ করেন। চেন্নাইয়ে সুন্দর অনেক খেলেছেন, ফলে তাঁকেই খেলানো উচিত।

চেন্নাইয়ে পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী ভারতকে দল সাজানোর পরামর্শ দিয়েছেন কার্তিক। চেন্নাইয়ে ভারত সুন্দরের মতো স্পিনারকে খেলালে উপকৃতই হবে বলে ধারণা কার্তিকের। ব্যাটিয়েও কার্যকরী ভূমিকা নিতে পারেন সুন্দর। ভারত এবারের বছরটা দারুণভাবে শুরু করেছে। ফলে শেষ ম্যাচে খুব বেশি চাপ অনুভব করার দরকার নেই বলেও মন্তব্য করেছেন কার্তিক। আগের ম্যাচ ভুলে নতুনভাবে বুধবারের ম্যাচে ইতিবাচক থেকেই নামার পরামর্শও দিয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে উমরান মালিককে খেলানোর পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, উমরানের র পেস রয়েছে। সে কারণে আমি সব সময়ই তাঁকে খেলানোর পক্ষপাতী। গত টি ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াতেও উমরানকে খেলানো উচিত ছিল ভারতের। উমরানের গতি সামলানো সহজ হবে না। উমরান খেললে বিশ্বের তাবড় ব্যাটারের মধ্যে ভীতির সঞ্চার হবে বলেও বিশ্বাস ব্রেট লি-র। এখন দেখার ভারত আদৌ প্রথম একাদশে কোনও পরিবর্তন আনে কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+