MS Dhoni: অগ্নিশর্মা ধোনিকে নিয়ে অজানা তথ্য ফাঁস হরভজনের, আইপিএল জয়ের স্বপ্ন চুরমার হতেই ঘুষি!

MS Dhoni: মহেন্দ্র সিং ধোনিকে বলা হয় ক্যাপ্টেন কুল। কিন্তু সেই মাহিই মাঝেমধ্যে হয়ে ওঠেন অগ্নিশর্মা। প্রতিপক্ষকে বুঝতে দেন না। কিন্তু সেই মুহূর্তগুলি নজর এড়ায় না সতীর্থ বা প্রাক্তন সতীর্থদের।

চলতি বছর আইপিএলেই অগ্নিশর্মা ধোনিকে দেখেছিলেন হরভজন সিং। এক সাক্ষাৎকারে সেই তথ্য ফাঁস করলেন ভাজ্জি।

MS Dhoni

চলতি বছরের আইপিএলে চেন্নাই সুপার কিংসকে প্লে-অফের দৌড় থেকে ছিটকে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় হলেও, তিনিও নির্ভরশীল থাকেন ধোনির উপর। এবার বেঙ্গালুরুতে আরসিবির বিরুদ্ধে ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের।

১৮ বার তার বেশি রানে জিতলেই প্লে-অফে যেতে পারবে, এই সমীকরণ নিয়ে খেলতে নেমে শেষ অবধি বিরাট কোহলিরা জিতেছিলেন ২৭ রানে। ২১৯ রানের লক্ষ্যমাত্রা তাড়ে করতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। শেষ ওভারটি করতে যান যশ দয়াল।

২০তম ওভারের দ্বিতীয় বলে ধোনি আউট হন, ২৩ বলে করেন ২৫। ধোনি আউট হন ১৯০ রানের মাথায়, সিএসকে ১৯১ রানেই থেমে যায়। ধোনি আউট হওয়ার পর উচ্ছ্বসিত আরসিবি প্লেয়াররা সেলিব্রেশনে মাতেন। বেঙ্গালুরুতে হোম ম্যাচ থেকে প্লে-অফের টিকিট নিশ্চিত হওয়ার পর কোহলিদের সেলিব্রেশনের মাত্রাও বেড়ে যায়।

হরভজন ওই ম্যাচে ছিলেন ধারাভাষ্যকারের ভূমিকায়, স্পোর্টস ইয়ারিকে দেওয়া সাক্ষাৎকারে ভাজ্জি বলেন, যেভাবে তারা জিতেছিল তাতে আরসিবির সেলিব্রেশনে অতিরিক্ত সময় ব্যয় অস্বাভাবিক নয়। আমি উপর থেকে দেখছিলাম। আরসিবির প্লেয়াররা সেলিব্রেট করছিলেন, চেন্নাই সুপার কিংসের সকলে তখন হাত মেলানোর জন্য দাঁড়িয়ে।

হরভজন বলেন, আরসিবি সিএসকের কাছে পৌঁছতে কিছুটা দেরি হচ্ছিল। আরসিবির সেলিব্রেশন থামার আগেই ধোনিকে দেখি তিনি ভিতরে চলে গেলেন। যাওয়ার সময় ড্রেসিংরুমের বাইরে একটি টিভি স্ক্রিন ছিল, তাতে তিনি ঘুষি মারলেন। সব প্লেয়াররেই আবেগ থাকে, এমনটা হতেই পারে। যদিও তাঁর এই দাবি ভুয়ো বলে পাল্টা দাবি সিএসকে ফিল্ডিং কোচ টিম সিমসেকের। তাঁর কথায়, এমন কিছুই সেদিন হয়নি। ধোনি কিছু ভাঙেননি। ম্য়াচের শেষেও তাঁকে রাগতে দেখিনি।

ভাজ্জি অবশ্য অনুভব করেছিলেন, ধোনির সেই মুহূর্তে মেজাজ গরম ছিল। ভাজ্জির কথায়, আইপিএল ট্রফি জিতে অবসরের স্বপ্ন ধাক্কা খেয়েছিল ওই পরাজয়ে। তবে তিনি ২০২৩ সালেও ট্রফি জিতে অবসর নিতেই পারতেন। হয়তো তাঁকে আগামী বছর, বা তার পরেও খেলতে দেখতে পারি। তাঁর কখন অবসর নেওয়া উচিত তা বলার আমরা কেউ নই। আমরা কে যে তাঁকে বলতে পারি, কতদিন খেলা উচিত? তিনি যদি ফিট মনে করেন তাহলে ১০ বছরও খেলা চালিয়ে যেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+