BCCI: বিসিসিআইয়ে জয় শাহের ছেড়ে যাওয়া জায়গা ভরাট! কাকে সচিবের ভার দিলেন সভাপতি রজার বিনি?

BCCI: বিসিসিআই সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে আইসিসি চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। এবার তাঁর ছেড়ে যাওয়া জায়গা ভরাট হলো।

বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করলেন। মনে করা হচ্ছে, বিসিসিআইয়ের পরবর্তী নির্বাচনের আগে অবধি এই পদে আর কোনও রদবদল হবে না।

BCCI

অসমের দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) বিসিসিআইয়ের যুগ্ম সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন। তাঁকেই ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এই মর্মে সাইকিয়ার কাছে পৌঁছে গিয়েছে বিসিসিআই সভাপতি রজার বিনির চিঠি।

বিসিসিআইয়ে পরবর্তী স্থায়ী সচিব নিযুক্ত না হওয়া পর্যন্ত দেবজিৎ সচিবের দায়িত্ব পালন করবেন। জয়ের আইসিসি চেয়ারম্যান হওয়া নিশ্চিত হওয়ার পর পরবর্তী সচিব হিসেবে অনেকের নামই হাওয়ায় ভাসছিল। যদিও অনেকে আবার এই দায়িত্ব নিতে নারাজ ছিলেন।

তার কারণ, বিসিসিআইয়ের পরবর্তী বার্ষিক সাধারণ সভায় নতুন সচিব নির্বাচন হবে। ফলে এখন যিনি দায়িত্ব নিতেন, তাঁকেই পরের নির্বাচনে জিতে আসতে হতো। সে কারণে কয়েক মাসের জন্য সচিব পদে বসতে অনেকেই গররাজি ছিলেন বলে বোর্ডসূত্রে খবর।

বিসিসিআইয়ের সংবিধানের ৭(১) (ডি) ধারা প্রয়োগ করে দেবজিৎ সাইকিয়াকে বোর্ডের ভারপ্রাপ্ত সচিব করার কথা ঘোষণা করেন রজার বিনি। অসমের প্রাক্তন ক্রিকেটার দেবজিৎ অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের যেমন হেভিওয়েট কর্তা, তেমনই তিনি আবার অসমের অ্যাডভোকেট জেনারেল।

বিসিসিআইয়ের নিয়ম-কানুন মেনে পরবর্তী সচিব নির্বাচিত না হওয়া অবধি দেবজিৎকে সচিব হিসেবে কাজ চালানোর দায়িত্ব দিয়ে রজার বিনি চিঠিতে লিখেছেন, দেবজিৎ এই দায়িত্ব যে দক্ষতার সঙ্গে পালন করতে পারবেন সে বিষয়ে তিনি নিশ্চিত। বোর্ড সূত্রে খবর, দেবজিৎ এই পদে থাকবেন ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+