David Warner: বিদায়ী টেস্টের আগেই ওডিআই থেকে অবসর ঘোষণা ওয়ার্নারের, দরজা খোলা রাখলেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য
নতুন বছরের শুরুর দিনেই বড় ঘোষণা করলেন ডেভিড ওয়ার্নার। বুধবার থেকে সিডনিতে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামছেন অজি তারকা ব্যাটসম্যান। তার আগে খানিকটা চমক দিয়েই একদিনের ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করলেন ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের আগে সোমবার সাংবাদিক সম্মেলনে এসে ওডিআই ফর্ম্যাট থেকে অবসরের কথা জানিয়ে দিলেন ওয়ার্নার।
ভারতের মাটিতে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শেষেই অবসররের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। অবশেষে সোমবার করলেন সরকারি ঘোষণা। মূলত পরিবারকে সময় দেওয়ার কারণেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন অজি তারকা ব্যাটার। অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ এবং ২০১৯ সালে একদিনের বিশ্বকাপ জিতেছেন ওয়র্নার।

অবসরের সিদ্ধান্ত নিলেও আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দরজা খোলা রাখলেন। একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণার সময়ই ওয়ার্নার জানিয়ে দিয়েছেন, 'এখনও দুই বছর দাপটের সঙ্গে খেলার ক্ষমতা রয়েছে আমার। আর তাই আমাদের ক্রিকেট বোর্ড যদি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমাকে প্রয়োজন মনে করে, তাহলে অবসর ভেঙে ফিরে আসতে পারি।'
জীবনের বিশেষ এই ঘোষণার মুহূর্তে ওয়র্নারের পাশে ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। সাংবাদিক বৈঠকের সময় ওয়ার্নারের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ক্যানডিস এবং তিন কন্যা ইভি, ইলশা ও ইন্ডি। আপাতত তাঁর লক্ষ্য পরিবারকে আরও বেশি সময় দেওয়া। এই প্রসঙ্গে ওয়ার্নার বলেন, আমার তিন মেয়ে বড় হচ্ছে, পরিবারকে আরও বেশি সময় দিতে হবে।
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় ওয়ার্নারের। ওডিআই ক্রিকেটে ১৬১ ম্যাচে তাঁর রান ৬৯৩২। এই ফর্ম্যাটে ২২টি শতরান ও ৩৩টি অর্ধ শতরান করেছেন। সর্বোচ্চ রান ১৭৯।
বুধবার থেকে সিডনিতে কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নামবেন ওয়ার্নার। সাদা পোশাকে দীর্ঘদিন ধরেই চেনা ছন্দে ছিলেন না ওয়ার্নার। তবে কেরিয়ারের শেষে এসে আবারও ফর্মে ফিরেছেন তিনি। পার্থে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ১৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। মেলবোর্ন টেস্টে তেমন রানের দেখা না পেলেও ওয়ার্নারের পারফরম্যান্স খারাপ ছিল না।
আসন্ন ২০২৪ মরসুমের জন্য ইন্টারন্যাশনাল লিগ টি২০ ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালসের নতুন অধিনায়ক হিসাবে নিযুক্ত হলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications