CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তান ব্যর্থ! ফের বদলানো হচ্ছে কোচ, আক্রম কেন রাজি নন?
CT 2025: পাকিস্তান এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ। আয়োজক দেশ হিসেবে একটিও জয় না পেয়ে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।
ফের পাকিস্তানে কোচ বদলের হাওয়া। এর আগে, ১০ বার কোচ বদলেও সাফল্য পায়নি পাকিস্তান। কোচ বদলের ধারাবাহিকতা এবারও বজায় থাকছে।

আকিব জাভেদকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অন্তর্বর্তী হেড কোচ করা হয়েছিল। তবে নিউজিল্যান্ড সফর থেকেই নতুন হেড কোচ নিয়োগ করে তাঁর হাতে দলের দায়িত্ব তুলে দিতে চলেছেন পিসিবি কর্তারা। এমনকী নিউজিল্যান্ড সফরে কয়েকজন সিনিয়র যাবেন না বলেই খবর।
নিউজিল্যান্ডে পাকিস্তান পাঁচটি টি২০ ও তিনটি একদিনের আন্তর্জাতিক খেলবে। মার্চের ১৬ থেকে ৫ এপ্রিলের মধ্যে। এই সিরিজে খেলতে আগ্রহী নন শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ, বাবর আজমরা।
গ্যারি কার্স্টেনের পদত্যাগের পর গত নভেম্বরে আকিব জাভেদকে অন্তর্বর্তী কোচ করেছিল পাকিস্তান। এবার তাঁকেও সরতে হচ্ছে। ২০১৭ সালে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল মিকি আর্থারের কোচিংয়ে। তাঁকে সরানো হয় ২০১৯ সালে।
আর্থার তিন বছর পাকিস্তানের কোচ ছিলেন। তারপর কেউই ততটা সময় পাননি। মিসবা উল হক (২০১৯ থেকে ২০২১), সাকলিন মুস্তাক (২০২১ থেকে ২০২৩), আবদুল রহমান (২০২৩ সালে অন্তর্বর্তী কোচ), গ্র্যান্ট ব্র্যাডবার্ন (২০২৩), মহম্মদ হাফিজ (২০২৩ থেকে ২০২৪), আজহার মেহমুদ (অন্তর্বর্তী কোচ হন ২০২৪ সালে, এখন সহকারী কোচ), জেসন গিলেসপি (টেস্টের কোচ ২০২৪), গ্যারি কার্স্টেন (টি২০ ও ওডিআই ২০২৪) কোচের দায়িত্ব সামলেছেন।
একইভাবে পাকিস্তান অধিনায়কও বদলেছে অনেকবার। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা অধিনায়ক সরফরাজ আহমেদকে সরানো হয় ২০১৯ সালে। তারপর ২০২৩ সালের বিশ্বকাপ অবধি অধিনায়ক ছিলেন বাবর আজম। এরপর টেস্টে শান মাসুদ ও সাদা বলের ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করা হয়।
নিউজিল্যান্ড সিরিজের পর আফ্রিদিকে সরিয়ে বাবরকে টি২০ ও ওডিআই অধিনায়ক করা হয়। যদিও ছয় মাস পর বাবর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। এরপর অধিনায়ক করা হয়েছে মহম্মদ রিজওয়ানকে। কিন্তু এই সময়কালে কোনও আইসিসি ইভেন্ট জিততে পারেনি পাকিস্তান।
এরই মধ্যে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা কোচ হলে যেভাবে তাঁদের সমালোচিত হতে হয় তাতেই এই কোচের পদে বসতে আপত্তি প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের। তবে তিনি কোনও অর্থ না নিয়ে যে কোনও সময় পাকিস্তান দলকে সহযোগিতায় প্রস্তুত।
আক্রম টেন স্পোর্টস পাকিস্তানে বলেন, ওয়াকার ইউনিস-সহ যাঁদের কোচের পদে দেখেছি, তাঁদের নিয়ে মাঠে, মাঠের বাইরে ফ্যানেরা যা সমালোচনা করেন, তাতে এই ধরনের দুর্ব্যবহার আমি বরদাস্ত করতে পারব না। তবে আমি পাকিস্তানকে সাহায্য করতে পারি। সে জন্য আমাকে অর্থ দেওয়ার দরকার নেই।
আক্রমের কথায়, আমার বয়স ৫৮। পরিবার আছে। ১০ বছরের মেয়ে, দুই পুত্র আছে। কোনও টুর্নামেন্টের আগে কোনও শিবির হলে আমাকে যদি ডাকা হয় আমি অবশ্যই যাব। কোনও অর্থ লাগবে না। পাকিস্তানের অভব্য সমর্থকদের আচরণের সমালোচনা যেভাবে আক্রম করেছেন, তাতে নিশ্চিতভাবেই পাকিস্তানের মাথা হেঁট হওয়া উচিত।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications