IPL Auction: ১৪.২ কোটি টাকা! রেকর্ড অর্থে আনক্যাপড কার্তিক ও প্রশান্তকে নিল চেন্নাই সুপার কিংস
আবু ধাবিতে আইপিএলের মিনি নিলামে চমকপ্রদ দর পেলেন দুই আনক্যাপড ক্রিকেটার। রেকর্ড দরে তাঁদের দুজনকেই নিল চেন্নাই সুপার কিংস।
ছয় মারার মেশিন বলে পরিচিত রাজস্থানের কার্তিক শর্মার পাশাপাশি চেন্নাই সুপার কিংস নিল উত্তরপ্রদেশের প্রশান্ত বীরকে। দুজনের জন্যেই ১৪.২ কোটি টাকা করে দর দিয়ে তাঁদের তুলে নিল সিএসকে।

২০২২ সালে আবেশ খানকে ১০ কোটি টাকায় নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এতদিন সেটিই ছিল আইপিএলের নিলামে আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে পাওয়া সর্বাধিক দর। ২০২১ সালে চেন্নাই সুপার কিংস আনক্যাপড কৃষ্ণাপ্পা গৌতমকে নিয়েছিল ৯.২৫ কোটি টাকায়। সে সব কিছুকেই ছাপিয়ে গেল প্রশান্ত ও কার্তিকের দর।
৩০ লক্ষ টাকার বেস প্রাইসের কার্তিককে নিতে প্রথম আগ্রহ দেখিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারপর দর কষাকষিতে যোগ দেয় লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্স। কেকেআর ও এলএসজির মধ্যে টক্কর চলতে থাকে। গত বছর চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে অনুশীলন করা কার্তিককে নিতে যখন কেকেআর এগিয়ে, তখনই আসরে নামে সিএসকে। কিছুক্ষণের মধ্যেই কেকেআর ও সিএসকের দর কষাকষি ১০ কোটি ছাড়িয়ে যায়।
১২টি টি২০-তে ১৬৪ স্ট্রাইক রেটে ৩৩৪ রান রয়েছে কার্তিকের, ছয় মেরেছেন ২৮টি। রঞ্জিতে সর্বাধিক ছয় মারা ব্যাটারদের তালিকাতেও ছিলেন যুগ্মস্থানে। কার্তিকের জন্য সিএসকে ১৩ কোটি দর দেওয়ার পর ঝাঁপায় সানরাইজার্স হায়দরাবাদ। কেভিন পিটারসেন, রবিচন্দ্রন অশ্বিনের প্রশংসা পাওয়া ১৯ বছর ২৩৪ দিন বয়সের মারকুটে উইকেটকিপার-ব্যাটার কার্তিককে শেষ অবধি ১৪.২ কোটি টাকায় করায়ত্ত করে সিএসকে।
উত্তরপ্রদেশের বাঁহাতি অর্থোডক্স স্পিনার প্রশান্ত বীরের বয়স আজ ২০ বছর ২২ দিন। ৯টি টি২০ ম্যাচে ১২টি উইকেটের মালিক প্রশান্তকেও ১৪ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিল চেন্নাই সুপার কিংস। মনে করা হচ্ছে, তাঁকে রবীন্দ্র জাদেজার বিকল্প হিসেবে তৈরি করতে চাইছে সিএসকে ম্যানেজমেন্ট।
-
স্বপ্ন, সংগ্রাম আর সমাজের গল্প, তরুণদের স্বপ্নে তৈরি ‘সিস্টেম অফ টেনেট' -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
ইরানের সঙ্গে কোনও চুক্তি নয়, চাই নিঃশর্ত আত্মসমর্পণ, মধ্যপ্রাচ্যের সংঘাতের মাঝেই ট্রাম্পের কড়া হুঁশিয়ারি -
ভোটার তালিকা সংশোধনে ধীর গতি, ৬০ লক্ষের মধ্যে নিষ্পত্তি মাত্র সাড়ে ৭ লক্ষ! আরও বিচারক আসছেন রাজ্যে -
ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্ক, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি অভিযোগে কমিশনকে অভিষেকের চিঠি -
Aahar 2026: নিছক এক খাদ্য বাণিজ্য মেলা নয়, আহার ২০২৬ হতে চলেছে এক বৃহত্তর ব্যবসার মঞ্চ -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
কালো শাড়িতে রাস্তায় তৃণমূলের মহিলা ব্রিগেড! গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে থালা-বাসন বাজিয়ে শুরু বিক্ষোভ -
বিশ্বকাপের সেরা সঞ্জু পারফরম্যান্সের জন্য কৃতিত্ব দিলেন 'ক্রিকেট ঈশ্বর'কে, সচিনকে নিয়ে কী বললেন স্যামসন












Click it and Unblock the Notifications