২০২১ আইপিএল যে যে ক্রিকেটারের শেষ মরসুম হতে পারে, কী বলছে সম্ভাব্য তালিকা
এই আইপিএল যে যে ক্রিকেটারের শেষ মরসুম হতে পারে, কী বলছে সম্ভাব্য তালিকা
করোনা ভাইরাসের আবহে আগামী ৯ এপ্রিল থেকে ২০২১ সালের আইপিএল শুরু হতে চলেছে। টুর্নামেন্ট ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। সেরাটা উজাড় করে দিতে একে একে অনুশীলনে নেমে পড়ছে সবকটি দল। দেশের যে ছয় শহরে আইপিএলের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে, সেখানে কার্যত সাজো সাজো রব। টিভির পর্দায় প্রিয় তারকাদের লড়াই দেখার অপেক্ষায় বসে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। সেঅ আবহে দেখে নেওয়া যাক আগামী আইপিএল কোন কোন তারকার শেষ মরসুম হতে পারে।

মহেন্দ্র সিং ধোনি
২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি এমএস ধোনি। গত মরসুমের আইপিএলেও খুব একটা জ্বলে উঠতে পারেননি ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। ব্যর্থ হয়েছিল চেন্নাই সুপার কিংসও। এবার সেই ব্যর্থতা ঢাকতে মরিয়া এমএস। কারণ এবারই কেরিয়ারের শেষ আইপিএল খেলতে পারেন ৩৯ বছরের ক্রিকেটার। ২০০৮ থেকে এখনও পর্যন্ত মোট ২০৪টি ম্যাচ খেলে ৪৬৩২ রান করেছেন ধোনি। ২৩টি অর্ধশতরান সামিল রয়েছে।

ক্রিস গেইল
৪১ বছরের ক্রিস গেইল পাঞ্জাব কিংসের জার্সিতে হয়তো এবারই কেরিয়ারের শেষ আইপিএল খেলতে চলেছেন। টুর্নামেন্টে মোট ১৩২টি ম্যাচ খেলা ক্যারিবয়ান তারকার ব্যাট থেকে এসেছে ৪৭৭২ রান। একমাত্র ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৬টি শতরানের মালিক গেইল। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৭৫ রানের মালিও ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক।

ইমরান তাহির
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন লেগ স্পিনার ইমরান তাহির আইপিএলে ৫৮টি ম্যাচ খেলেছেন। ৮০টি উইকেট নিয়েছেন ৪২ বছরের ক্রিকেটার। ২০১৯ সালের আইপিএলের সর্বাধিক উইকেটশিকারির জন্য এবারই শেষ মরসুম হতে পারে।

হরভজন সিং
চার বারের আইপিএল খেতাব জয়ী তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং এবার কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল খেলতে চলেছেন। যিনি টুর্নামেন্টের পঞ্চম সর্বাধিক উইকেটশিকারিও বটে। মো ১৫০টি উইকেট রয়েছে ভাজ্জির ঝুলিতে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications