Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দুর্ধর্ষ করোনাকে জয় করে স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ ভারতীয় লেগ স্পিনারের

দুর্ধর্ষ করোনাকে জয় করে স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ ভারতীয় লেগ স্পিনারের

দুর্ধর্ষ করোনা ভাইরাসের বিরুদ্ধে জয় হাসিল করেছেন অমিত মিশ্র। হাসপাতাল থেকে মুক্তি পেয়েই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেছেন ভারত তথা দিল্লি ক্যাপিটালসের লেগ স্পিনার। একই সঙ্গে কোভিড ১৯-এর বিরুদ্ধে সামনে থেকে লড়াই করা স্বাস্থ্য কর্মী সহ অন্যান্য যোদ্ধাদের কুর্নিশ জানিয়েছেন অমিত।

করোনাকে হারালেন অমিত

১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অমিত মিশ্রের কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। উচ্ছ্বসিত ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় নিজের বর্তমান অবস্থার ছবি পোস্ট করেছেন। হাসপাতালের করিডরে ডাক্তার এবং নার্সদের সঙ্গে নিজের তোলা ছবি পোস্ট করে করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই করা সকল যোদ্ধাদের কুর্নিশ জানিয়েছেন অমিত। বলেছেন, তিনি তাঁদের পাশে সবসময় থাকবেন।

৬ জনের একজন অমিত

৬ জনের একজন অমিত

আইপিএল চলাকালীন যে ৬ জন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম অমিত মিশ্র। গত ৪ মে লেগ স্পিনারের কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ওই দিনই আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল। সংক্রমণ বেশি থাকায় অমিতকে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই ধীরে ধীরে নিজেকে সারিয়ে তোলেন ভারতীয় লেগ স্পিনার।

আইপিএলে অমিতের পারফরম্যান্স

আইপিএলে অমিতের পারফরম্যান্স

২০২১ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন অমিত মিশ্র। ৬ উইকেট নিয়েছেন তিনি। শুরু থেকে এখনও পর্যন্ত আইপিএলে ১৫৪টি ম্যাচ খেলে ১৬৬টি উইকেট নিয়েছেন লেগ স্পিনার।

অমিতের আন্তর্জাতিক কেরিয়ার

অমিতের আন্তর্জাতিক কেরিয়ার

ভারতীয় দলের হয়ে ২২টি টেস্ট, ৩৬টি ওয়ান ডে ও ১০টি টি২০ ম্যচ খেলেছেন অমিত মিশ্র। তিন ফর্ম্যাটে তিনি যথাক্রমে ৭৬, ৬৪ ও ১৬টি উইকেট নিয়েছেন। তিন ফর্ম্যাট মিলিয়ে ৪৮ রান দিয়ে নেওয়া ৬ উইকেট অমিতের সেরা বোলিং স্পেল।

ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+