করোনা ভাইরাসের আবহে আইপিএল ২০২১ আয়োজনে বিশেষ উদ্যোগ সিএবি-র

করোনা ভাইরাসের আবহে আইপিএল ২০২১ আয়োজনে বিশেষ উদ্যোগ সিএবি-র

করোনা ভাইরাসের ব্যাপক বাড়বাড়ন্তের মধ্যেই দেশে জোরকদমে চলছে আইপিএল। ইতিমধ্যেই দেশের দুই শহরে (মুম্বই ও চেন্নাই) আট দলের হাড্ডাহাড্ডি ম্যাচগুলি দেখে সম্বৃদ্ধ হচ্ছে ক্রিকেট দুনিয়া। সম্প্রতি সেই যজ্ঞে সামিল হয়েছে আহমেদাবাদ ও দিল্লি। অতিমারী পরিস্থিতিতে চলতি আইপিএলের টুকরো ছবি তৈরির অপেক্ষায় কলকাতাও। আর কয়েকদিন পরেই ইডেন গার্ডেন্সে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগের অন্তর্গত বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগে কোভিড ১৯-এর বিরুদ্ধে সংগ্রামে বিশেষ উদ্যোগ নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি।

কলকাতায় আইপিএল ২০২১

কলকাতায় আইপিএল ২০২১

আগামী ৯ মে থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে চলতি আইপিএলের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। ওই দিন সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১১, ১৩, ১৪, ১৬, ১৭, ২০, ২১, ২৩ মে ক্রিকেটের নন্দন কাননে আইপিএলের ম্যাচগুলি হবে। চলতি আইপিএলের মোট ১০টি ম্যাচ খেলা হবে ইডেন গার্ডেন্সে।

কোভিড ১৯ টিকাকরণ

কোভিড ১৯ টিকাকরণ

আইপিএল চলাকালীন কিংবা তার আগে ইভেন্টের সঙ্গে যুক্ত থাকার কথা সব কর্তা, কর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কোভিড ১৯-এর টিকা দেওয়ার ব্যবস্থা করল ক্রিকেটঅ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি পাওয়া গিয়েছে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিএবি।

টিকাকরণ শিবির কোথায়

টিকাকরণ শিবির কোথায়

বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা থেকে এই টিকাকরণ প্রক্রিয়া শুরু করেছে সিএবি। ৩০ এপ্রিল অর্থাৎ শুক্রবার বিকেল চারটে পর্যন্ত তা চলবে বলে জানানো হয়েছে। ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের ১৪ নম্বর গেটের নিকট ইন্ডোর ফেসিলিটি সেন্টার সংলগ্ন কনফারেন্স রুমে এই প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। ৪৫ বছর পেরোনো সিএবি সদস্য, কর্মী, গ্রাউন্ডসম্যানদের টিকাকরণ হবে বলে জানানো হয়েছে।

আমরির সঙ্গে গাঁটছড়া

আমরির সঙ্গে গাঁটছড়া

আমরি হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে কোভিড ১৯ টিকাকরণ প্রক্রিয়া শুরু করেছে সিএবি। গোটা ব্যবস্থা পরিচালানর জন্য টাস্ক ফোর্স তৈরি করেছেন অভিষেক ডালমিয়া, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়রা। জানানো হয়েছে যে 'স্টে সেফ ভ্যাকসিনেশন ড্রাইভ' শীর্ষক এই প্রক্রিয়ায় বাংলা ক্রিকেটের বিভিন্ন স্তরের ১৮ বছর পেরোনো ক্রিকেটাররাও অংশ নিতে পারবেন। সরকারি বিধি মেনে ১ মে-র পর থেকে এই প্রক্রিয়া শুরু হবে। সিএবি-র সব আম্পায়ার, স্কোরার এবং পর্যবেক্ষকরা টিকাকরণে অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে।

ছবি সৌ:সিএবি মিডিয়া

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+