Chris Gayle: বুমরাহ নয়, সমস্যায় ফেলতেন অন্য এক বোলার, অজানা কথা ফাঁস করলেন ক্রিস গেইল
তাঁকে বল করতে রীতিমতো ভয় পেতেন বিশ্বের অনেক বোলারই। টি২০ ক্রিকেটে সব সময় বিধ্বংসী ব্যাটিং করেছেন ক্রিস গেইল। আইপিএলে যে দলের হয়ে খেলেছেন বেশিরভাগ সময় রানের ঝড় তুলেছেন। একাধিক রেকর্ড নজির তার দখলে রয়েছে।
গেইল যেমন ছিলেন বিধ্বংসী ব্যাটসম্যান তেমনই বোলারদের আতঙ্কের কারণ। তবে এক ভারতীয় বোলার তাঁকে সমস্যায় ফেলত। কোন বোলারকে খেলতে তার সবথেকে বেশি অসুবিধা হতো, সেই অজানা তথ্যই ফাঁস করেছেন ক্যারিবিয়ান তারকা। হরভজন সিংয়ের বোলিং সমস্যায় ফেলত! অজানা কথা ফাঁস করলেন ক্রিস গেইল।

রবিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ক্রিস গেইল বলেছেন, হরভজন সিংকে খেলতে তাঁর বেশ অসুবিধায় পড়তে হত। কারণ তার বোলিংয়ে অনেক বৈচিত্র ছিল। তবে আমি জসপ্রীত বুমরাহের বিরুদ্ধে মাত্র একবারই ফেলেছি ও আউট হয়েছি। তাই তাঁর বোলিং আমাকে খুব বেশি সমস্যায় ফেলেনি।
আইপিএল থেকে আন্তর্জাতিক ক্রিকেট যে ব্যাট গুলি নিয়ে ২২ গজের নামতেন সেগুলি কিন্তু ওয়েস্ট ইন্ডিজে নয় তৈরি হতো ভারতেই। এই গেইল বলেছেন, আমার ব্যাটগুলি জলন্ধরেই তৈরি হতো। তিনি ইউনিভার্সাল বস নামেই পরিচিত। যেদিন মুডে থাকেন সেদিন আসর একাই মাতিয়ে দেন। সেটা ক্রিকেট মাঠ হোক বা অন্য কোন মঞ্চ। গেল মানেই মজাদার এবং রঙিন।
রবিবার একটি অনুষ্ঠানে এমনই ভিন্ন মুডে পাওয়া গেল তার প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটারকে। অবসরের পরও কীভাবে প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি রাখেন সে কথা উল্লেখ করেছেন গেইল। ফিটনেস ট্রেনিংয়েই যে তিনি বরাবরই জোর দেন সেটা উল্লেখ করেছেন। আইপিএলে কেকেআর, আরসিবি সহ একাধিক দলে খেলেছেন গেইল।












Click it and Unblock the Notifications