চেতেশ্বর পূজারা বিদায় জানালেন ক্রিকেটকে, সব ধরনের ফর্ম্যাট থেকে অবসর
ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিলেন ভারতের অন্যতম নির্ভরযোগ্য টেস্ট ব্যাটার চেতেশ্বর পূজারা। এদিন রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানান। দীর্ঘদিন ধরে ভারতীয় টেস্ট দলের বাইরে থাকার পর, অবশেষে তিনি এই কঠিন সিদ্ধান্ত নিলেন। তাঁর এই অবসরে ভারতীয় ক্রিকেট, বিশেষ করে টেস্ট ক্রিকেটের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।
২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল পূজারার। রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গাটি তিনি দখল করে নিয়েছিলেন। ধীরস্থির এবং দৃঢ় ব্যাটিং শৈলীর জন্য তিনি পরিচিত ছিলেন। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ১০৩টি টেস্ট ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৭,১৯৫ রান, যার মধ্যে রয়েছে ১৯টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ-সেঞ্চুরি। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ২০৬ রান।

পূজারার দৃঢ়তা এবং ধৈর্যশক্তির কারণে তিনি প্রায়শই কঠিন পরিস্থিতিতে ভারতের ব্যাটিংকে ধরে রাখতেন। দেশের বাইরে, বিশেষ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে, ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। ২০১৮-১৯ মরসুমে অস্ট্রেলিয়ায় ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়ে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ২০২১ সালে অস্ট্রেলিয়ার গাব্বায় তাঁর সেই লড়াকু ৫৬ রানের ইনিংসটি চিরস্মরণীয় হয়ে থাকবে, যা ভারতের ঐতিহাসিক জয়ের পথ খুলে দিয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে পূজারা লিখেছেন, ভারতের জার্সি গায়ে চাপিয়ে, জাতীয় সঙ্গীত গেয়ে, মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা- এসবের প্রকৃত অর্থ ভাষায় প্রকাশ করা অসম্ভব। কিন্তু যেমনটা বলা হয়, সব ভালোরই একদিন শেষ হয়। তাই আমি অপরিসীম কৃতজ্ঞতা নিয়ে ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। তিনি তাঁর সতীর্থ, কোচ, এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এবং ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা সত্ত্বেও সুযোগ না পাওয়ায় তাঁর এই সিদ্ধান্ত অনেকের কাছেই প্রত্যাশিত ছিল। তবুও, তাঁর অবসর ভারতীয় ক্রিকেটে একটি যুগের অবসান ঘটল। তরুণ ক্রিকেটারদের কাছে তাঁর কঠোর পরিশ্রম এবং দৃঢ় মানসিকতা আগামী দিনে অনুপ্রেরণা হয়ে থাকবে।
-
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ -
বিচার বিভাগীয় কর্তাদের সব লজিস্টিক সহায়তা দিতে হবে, রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications