IPL 2024: নিজেদের উপর বিশ্বাসটা হারিয়ে ফেলো না, নাইটদের সাজঘরে ছাত্রদের ভোকাল টনিক পণ্ডিত মশাইয়ের

ক্রিকেটার বদল হয, পাল্টে যান দলের কোচ বা মেন্টররাও। কিন্তু নাইটদের ধারাবাহিকতার অভাবটা থেকেই যায়। প্রতি মরশুমেই এই রোগের শিকার হয় নাইট রাইডার্স, ব্যতিক্রম নয় চলতি বছরও। আরসিবির বিরুদ্ধে রুদ্ধশ্বাস এক রানে জয় পাওয়ার পরের ম্যাচেই ধাক্কা খেল কেকেআর। স্কোরবোর্ডে ২৬১ রান তুললেও তা রক্ষা করতে ব্যর্থ হলেন কেকেআর বোলাররা।

পাঞ্জাব ম্যাচে হেরে স্বভাবতই হতাশায় ভেঙে পড়েছে কেকেআর শিবির। মাঠে এলেও ম্যাচ শেষ হওয়ার ২ ওভার আগেই ইডেন ছেড়ে চলে যান শাহরুখ খান। ফলে সাজঘরে ক্রিকেটারদের পেপ টক দেননি কিং খান। হতাশায় ডুবে থাকা নাইট ক্রিকেটারদের চাঙ্গা করার দায়িত্বটা নিজের কাঁধেই নিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ভোকাল টনিকেই ক্রিকেটারদের চাগিয়ে রাখার পন্থা নি‌লেন পণ্ডিত মশাই।

Chandrakant Pandit

ম্যাচ হারলেও ছাত্রদের খেলায় যে তিনি খুশি তা উল্লেখ করে সাজঘরে নিজের বক্তব্য শুরু করেন পণ্ডিত। নাইট কোচ বলেন, 'আমরা এই ম্যাচে ভয়ডরহীন ক্রিকেট খেলেছি, ফলাফল আমাদের পক্ষে যাইনি কিন্তু আমাদের নিজেদের মধ্যে বিশ্বাস ও ভরসা অটুট আছে।তোমরা একে অপরের উপর বিশ্বাস রেখেছ আস্থা রেখেছে এটাই আগামী দিনে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং ম্যাচ জিততেও।'

একইসঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিত আরও বলেন, 'চ্যাম্পিয়নরা কখনও সুযোগের জন্য অপেক্ষা করে না, তারা সব সময়ই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। আমাদের সামনে আরও খেলা আসবে। আমাদের সেই ম্যাচগুলিতে আরও দায়িত্ব নিতে হবে। আমি যখন শেষবার এই সাজঘর ছেড়েছিলাম তখন বলেছিলাম আমরা অনেক ইতিবাচক থেকেই ফিরছি, আমি এখনও সেই কথাই বলছি। আমাদের ইতিবাচক মানসিকতা রাখতে হবে। বাউন্স ব্যাক করতে হবে এখান থেকেই।'

নাইটদের কোচ ছাত্রদের জানান, 'আমাদের নিজেদের মধ্যে বিশ্বাসটা অটুট রাখতে হবে আগামী ম্যাচ গুলির জন্য। যা আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।' আগামী সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘরের মাঠে খে‌লতে নামবে নাইট ব্রিগেড।

যে দল ২৬১ রান তুলে হারে, সেই দলের বোলিং নিয়ে যত কম কথা বলা যায় ততই ভাল। শুক্রবার কেকেআরের বোলিং ঠিক ততটাই খারাপ। সুনীল নারাইন বাদে কোনও বোলার দশ তো দূর, ওভার প্রতি ১৫ রানের কম খাননি। সবচেয়ে কম হর্ষিত রানা চার ওভারের মধ্যে প্রতি ওভারে ১৫.২০ রান খেয়েছেন। সবচেয়ে বেশি আন্দ্রে রাসেল। তিনি ওভারপ্রতি ১৮ রান করে খেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+