Champions Trophy: গম্ভীরের আস্থার মর্যাদা রাখলেন রাহুল, ওডিআই ক্রিকেটে পন্থের স্থান থাকবে রিজার্ভ বেঞ্চেই?
ওডিআই ক্রিকেটে ভারতের এক নম্বর উইকেটরক্ষক কে, সেটা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই চর্চা শুরু হয়েছিল। এই নিয়ে থিঙ্ক ট্যাঙ্কের সদস্যাদের মধ্যেই যে দ্বিমত ছিল তা প্রকাশ্যে আসে। তবে কোচ গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছিলেন ওডিআইতে ভারতের ১ নম্বর উইকেটরক্ষক কেএল রাহুল।
যেমন কথা তেমনই কাজ গুরু গম্ভীরের। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই রাহুলকে সুযোগ দেন গম্ভীর। রিজার্ভ বেঞ্চেই স্থান হয়েছে রাহুলের। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাহুল যা খেলছেন তাতে আগামী দিনে ওডিআই ক্রিকেটে প্রথম একাদশে রাহুলের সুযোগ পাওয়ার আশা কমছে। ফলে পন্থকে আগামী দিনেও একদিনের ক্রিকেটে রিজার্ভ বেঞ্চেই থাকতে হতে পারে।

ব্যাটিংয়ের সঙ্গে কিপিংটাও খারাপ করছেন না রাহুল। কিছু ভুল ত্রুটি হলেও উইকেটের পিছনে দলকে নির্ভরতা দিচ্ছেন। এখানেই পন্থের সুযোগ আরও কমছে। রাহুলকে সুযোগ দেওয়া নিয়ে গম্ভীর বলেন, ওডিআইতে রাহুলের গড় ৫০-এর মতো। দল নির্বাচন নিয়ে কী বলছে গুরুত্বই দিই না। আমার কাজ হল ১৪০ কোটি ভারতবাসী এবং সাজঘরে আমার ক্রিকেটারদের প্রতি সৎ থাকা।
রাহুলের ব্যক্তিগত জীবনেও খুশির খবর আসতে চলেছে কয়েক মাসের মধ্যেই। এপ্রিল মাসেই তাঁর এবং আথিয়ার কোলে সন্তান আসতে চলেছে। আইপিএল লখনউ অধ্যায় শেষ করে দিল্লি দলের সঙ্গে যুক্ত হয়েছে। সব মিলিয়ে সময়টা ভালোই যাচ্ছে রাহুলের। এবার অপেক্ষা রবিবারের।












Click it and Unblock the Notifications