Champions Trophy: ইমামের রান আউটের পর ইনজির প্রসঙ্গ শাস্ত্রীর মুখে, কী বললেন গাভাসকর-আক্রম?

ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হলেন পাক ওপেনার ইমাম-উল-হক। ১০ রান করেই রান আউট হলেন ইমাম-উল-হক। রান আউট হতেই পাক ব্যাটারকে নিয়ে ধারাভাষ্যকারদের মধ্যে প্রবল চর্চা শুরু হয় রবি শাস্ত্রী ইমাম-উল-হকের রান আউট হওয়ার পরিসংখ্যান তুলে ধরলেন, খোঁচা দিলেন সুনীল গাভাসকরও।

ফখর জামান চোট পেয়ে ছিটকে যাওয়ায় বাবর আজমের সঙ্গে ওপেন নেমেছিলেন ইমাম-উল-হক। শুরুর দিকে কয়েকটি ওভার সাবলীল ভাবেই সামলেছিলেন শামি-হর্ষিতদের আক্রমণ। তাঁদের ডান হাতি-বাম হাতি কম্বিনেশন রানও উঠছিল। কিন্তু বাবর আজম আউট হওয়ার পর দ্রুত আউট হলেন ইমাম-উল-হক, তাও আবার রান আউট!

- -

প্রথম পাওয়ার-প্লে'র শেষ ওভারে দুর্ভাগ্যজনক ভাবে রান-আউট হলেন ইমাম-উল-হক। কুলদীপ যাদবের বলটি মিড অনের দিকে পাঠিয়েছিলেন ইমাম। কিছুটা ঝঁুকি নিয়েই দৌড়ন সিঙ্গলের জন্য। দ্রুততার সঙ্গে বল নন-স্ট্রাইকার প্রান্তে উইকেটের দিকে ছুঁড়েছিলেন অক্ষর প্যাটেল। তাঁর নিশাায় ভুল ন। শেষ মুহূর্তে বিপদ বুঝতে পেরে শরীর'ও ছুঁড়ে দিয়েছিলেন ইমাম-উল-হক। কিন্তু তাতেও নিজেকে আউটের হাত থেকে রক্ষা করতে পারলে না।

ইনাজামাম-উল-হক তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে মোট ৪০ বার রান আউট হওয়ার কথা তুলে ধরেন শাস্ত্রী। সেই কথা উল্লেখ করে শাস্ত্রী হাস্যকরভাবে পাশে থাকা ওয়াসিম আক্রমকে জিজ্ঞেস করেছিলেন, 'এই ভাবে রান আউট হওয়া কি পাকিস্তানের দলে চলে?

এরপর আক্রম বলেন, এই নিয়ে কোনও মন্তব্য করব না। ইনজির মন খারাপ হয়ে যাবে। তবে আমিও হয়ত কোথাও আছি এই তালিকায়। আমি বিশ্বের সেরা রানার ছিলাম না। এটা ইমামের আত্মঘাতী সিদ্ধান্ত। এর কোনও প্রয়োজন ছিল না। তিনি ভালোভাবে সেট করেছিলেন নিজেকে, এবং তারপর নির্বোধের মতো সিদ্ধান্ত নিয়ে আউট হলেন।

এরপর বিষয়টি নিয়ে মুখ খোলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি বলেন রবি, তুমি জিজ্ঞেস করেছিলে না এই রান আউট তাদের দলে চলে কিনা? আমি মনে করি তাদের দলে দৌড় নেই। সব মিলিয়ে হাসির রোল উঠে ধারাভাষ্যকারদের মধ্যে। উল্লেখ্য ভারতের বিরুদ্ধে ম্যাচে ২৬ বলে ২৩ রান করে পাণ্ডিয়ার বলে আউট হলেন বাবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+