Champions Trophy: ভারত টসে হারলেও ক্ষতি নেই! ফাইনালের আগে কেন এমন মন্তব্য করলেন অশ্বিন?
আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে স্থান নিশ্চিত করেছে ভারতীয় দল। রবিবার দুবাইতে মেগা ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচে জয় পেলেই ২০১৩ সালের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতবে টিম ইন্ডিয়া। সাম্প্রতিক সময়ে ভারত একদিনের ম্যাচ জিতলেও টসে হেরেই চলেছেন রোহিত শর্মা।
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আর অশ্বিন অবশ্য জানাচ্ছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেগা ম্যাচে টসে হারলেও ক্ষতি হবে না ভারতের। এমনকি টস যে ভারতের জন্য ফ্যাক্টর হবে না তাও উল্লেখ করেছেন অশ্বিন। এর আগে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সব ম্যাচেই টসে হেরেছে কিন্তু জয় পেতে অসুবিধা হয়নি।

নিউজিল্যান্ড ম্যাচের আগে অশ্বিন বলেছেন, আমার মতে, ভারতের টস জেতার লক্ষ্য রাখা উচিৎ নয়। আমার কথা ভারত যদি টসে হেরে যায় এবং নিউজিল্যান্ড যদি তাদের পছন্দের সিদ্ধান্ত নেয় তাহলেও কোনও সমস্যা হবে না। এটি ভারতকে একটি জটিল পরিস্থিতিতে ফেলতে পারব না। ভারত উভয় দিক থেকেই স্বাচ্ছন্দ্য বোধ করবে কারণ তারা আগে সফলভাবে প্রথমে ব্যাট করে এবং রান তাড়া করে জয় পেয়েছে।
ওডিআই ক্রিকেটে টস ভাগ্য সাম্প্রতিক সময়ে একেবারেই টিম ইন্ডিয়াকে সঙ্গ দিচ্ছে না। একদিনের ক্রিকেটে টানা ১৪ নম্বর ম্যাচে টসে হেরেছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা টানা ১১ বার টস হেরেছেন। এর আগে সেমিফাইনাল ম্যাচেও টসে হেরেছেন রোহিত। তবে ম্যাচে জয় পেয়েছে ভারত।
একদিনের ক্রিকেটে সবথেকে বেশি টানা টসে হেরেছেন ব্রায়ান লারা। অক্টোবর ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মে মাস পর্যন্ত তিনি ১২টি একদিনের ম্যাচে হেরেছিলেন। নিউজিল্যান্ডের অধিনায়ক পিটার বোরেন টানা ১১টি ম্যাচে টসে হেরেছেন। কিউয়ি অধিনায়কের রেকর্ড স্পর্শ করেছেন রোহিত। কারণ তিনিও টানা ১১টি একদিনের ম্যাচে টসে হেরেছেন।
আইসিসি প্রতিযোগিতায় ভারতের কঠিন প্রতিপক্ষদের নাম করতে হলে উপরের সারিতে থাকবে নিউজিল্যান্ড। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামবে ভারত। ২৫ বছর আগের হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। ইতিহাস বদলাতে চান রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
টস নিয়ে ভাবছে না ভারতীয় দলের সহ অধিনায়ক শুভমান গিল। ম্যাচের আগের দিন তিনি বলেছেন, একজন ব্যাটসম্যান হিসেবে আপনি সবসময় ব্যাট করার জন্য প্রস্তুত থাকেন। যদি আপনি দ্বিতীয় ব্যাট করতে যান তবে এর অর্থ হল আপনি একটি রান তাড়া করছেন। প্রথমে ব্যাট করলে লক্ষ্য থাকবে বড় রান করা। তাই এটা আসলে কোন ব্যাপার নয়।
একইসঙ্গে গিল বলেন, আপনি যদি একজন বোলার হন তবে আপনি সর্বদা প্রথমে বোলিং করার জন্য প্রস্তুত থাকেন, যদি আপনি একজন ব্যাটসম্যান হন তবে আপনি সর্বদা প্রথমে ব্যাট করার জন্য প্রস্তুত থাকেন। তাই, আমি বলতে চাইছি টস খুব বেশি ফ্যাক্টর হবে না।












Click it and Unblock the Notifications