Champions Trophy: রোহিত-গিলের শতরানের পার্টনারশিপ, ফাইনালে ম্যাচে দুই দলের ওপেনারদের নজির

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই ভারতীয় দলের ওপেনিং জুটিকে নিয়ে অনেক কথা হচ্ছিল। রোহিত এবং গিলের ওপেনিং জুটি বড় রান তুলতে ব্যর্থ হওয়ায় চাপ পড়ছে মিডল অর্ডারের উপরে। কিন্তু ফাইনাল ম্যাচেই যাবতীয় সমালোচনার জবাব দিলেন রোহিত এবং গিল। শতরানের পার্টনারশিপ তৈরি করলেন। সেই সঙ্গে ফাইনালে ২৯ বছর আগের একটি রেকর্ড ফিরে এল।

নিউিজিল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন উইল ইয়ং, রাচিন রবীন্দ্র। শুরু থেকেই জমাট ইনিংস খেলার চেষ্টা করতে থাকে কিউয়ি ওপেনিং জুটি। ৫৭ রানে ওপেনিং জুটিতে তোলে নিউজিল্যান্ড। এরপর ভারতীয় দল ব্যাট করতে নেমে রোহিত এবং গিল অর্ধশতরানের পার্টনারশিপ তৈরি করতেই একটি রেকর্ড সৃষ্টি হল।

Champions Troph

২৯ বছর আগে ১৯৯৬ সালে আইসিসি ইভেন্টের নক আউটের ম্যাচে প্রথমবার দুই ইনিংসেই ওপেনিং জুটি অর্ধশতরান করেন। ১৯৯৬ সালের ৯ মার্চ, , বেঙ্গালুরুতে ভারত ও পাকিস্তানের মধ্যে একদিনের বিশ্বকাপ সেমিফাইনালে একই ঘটনা প্রথম ঘটেছিল। তাছাড়া, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ২০০৯ সালে জোহানেসবার্গের নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কাকে ম্যাচেও প্রথমবার দুই দলের ওপেনাররা অর্ধশতরানের পার্টনারশিপ তৈরি করেন।

ওপেনিং জুটির রান পাচ্ছিল না। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারতের ওপেনিং জুটি ৬৯ রান তুললেও এরপরে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বড় রান তোলার আগেই ভারতের ওপেনিং জুটির পতন ঘটেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিতে একই ধারা বজায় থাকে। তবে ফাইনালে নিজের নামের প্রতি সুবিচার করলেন হিটম্যান। শুরু থেকেই আগ্রাসী ছন্দে ছিলেন। ১০৫ রান তুলল রোহিত-গিলের ওপেনিং জুটি।

চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অধিনায়কং বাংলাদেশের বিরুদ্ধে ৩৬ বলে ৪১ রান করেন সাতটি চারের সাহায্যে। পাকিস্তানের বিরুদ্ধে ১৫ বলে ২০ রান করলেও তার মধ্যেই তিনটি চার এবং একটি ছক্কা মারেন। এরপর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ম্যাচেও রান পাননি। তবে ফাইনালে সব সমালোচনার জবাব দিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+