Champions Trophy: পাকিস্তানের বিরুদ্ধে বদলা চাইছেন ধোনি, মেগা ম্যাচে বিরাট-রোহিতদের ভূমিকা জানিয়ে দিলেন মাহি
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির এই ইভেন্ট নিয়ে উন্মাদনার পারদ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাপ্টেন কুল! সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ সংক্রান্ত বিষয়ে একটি প্রোমো ভিডিও সামনে এসেছে। সেখানে ক্যাপ্টেন কুলকে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন অবতারে।
১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। আগামী ২৩ ফেব্রুয়ারি মেগা ম্যাচে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। ২০১৭ সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে। এবার বিরাট-রোহিতদের বদলা নেওয়ার আহ্বান জানালেন মহেন্দ্র সিং ধোনি।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ধোনি বলেন, ভারত বনাম পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা, ক্রিকেট মাঠে এর থেকে উত্তেজনাপূর্ণ ম্যাচ আর হতে পারে না। এই ভিডিওটি শুটিং করা অনেক মজার ছিল কারণ এই ম্যাচ ঘিরে যেভাবে ভক্তরা উত্তেজনায় ফুটতে থাকেন সেই একই ধারা এখানেও হয়। বড় ম্যাচের আগে যেভাবে ভক্তরা নিজেদের প্রস্তুত করে সেই ভাবে এখানেও ভক্তরা নিজেদের প্রস্তুত করে। । ভারত বনাম পাকিস্তান ম্যাচটি বিশেষ হতে চলেছে, এবং আমি এই মেগা ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
২০১৩ সালে ধোনির নেতৃত্বেই শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় পেয়েছিল ভারত। এরপর থেকে এই ট্রফি অধরাই আছে ভারতের। এবার বিরাট প্রত্যাশা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে ভারতীয় দল। এরআগে ২০১৭ সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারতে হয়েছিল ভারতীয় দলকে।
এর আগে একটি ভিডিওতে ধোনিকে দেখা গিয়েছিল বরফের মধ্যে ঢুকে থাকতে। সেই ভিডিওতে ধোনি বলেছিলেন, আমি যখন অধিনায়ক ছিলাম, তখন শান্ত থাকা সহজ ছিল কিন্তু ভক্ত হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা সহজ হবে না। আমাদের দল শক্তিশালী হতে পারে কিন্তু আমরা যদি একটি ম্যাচ হেরে যাই, তাহলে আমরা প্রায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিতে পারি। এই টুর্নামেন্ট ঘিরে ক্রমাগত উন্মাদনা এত বৃদ্ধি পেয়েছে যে তাপমাত্রা এত বেড়েছে।












Click it and Unblock the Notifications