Champions Trophy: অতীতেও একাধিক দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আইসিসি ইভেন্ট, রইল তালিকা

অবশেষে সব জটিলতার অবসান হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। হাইব্রিড মডেলেই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের সঙ্গে আয়োজক হিসেবে থাকবে থাকছে সংযুক্ত আরহ আমিরশাহিও। ভারতের ম্যাচগুলি দুবাইতে হবে। কিন্তু কী এই হাইব্রিড মডেল? কীভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত হল এর নাম? সেই সংক্রান্ত বিষয়ই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এর আগে একাধিক আইসিসি ইভেন্ট দুই দেশ যৌথভাবে আয়োজন করেছে। ১৯৮৭ সালের একদিনের বিশ্বকাপ থেকে ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ সংখ্যাটা কম নয়। কিন্তু হাইব্রিড মডেল নামটা ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে ২০২৩ সালে এশিয়া কাপের সময় থেকেই। ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত ওয়াঘার ওপারে গিয়ে খেলতে রাজি হয়নি। টুর্নামেন্ট আয়োজন নিয়ে জটিলতা তৈরি হয় ব্যাপক। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের তখনকার প্রধান নাজম শেঠি এই মডেলের প্রবর্তন করেন।

২০২৩ সালে এশিয়া কাপ আয়োজনে মরিয়া ছিল পাকিস্তান। কিন্তু ভারত সেখানে খেলতে না যেতে চাওয়ায় টুর্নামেন্ট নিয়ে জটিলতা তৈরি হয়। টুর্নামেন্ট আয়োজনে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কিন্তু তখনই চর্চা শুরু হয় হাইব্রিড মডেল নিয়ে। আসলে হাইব্রিড মডেল হল দুটি দেশের যৌথ আয়োজন। ২০২৩ সালে এশিয়া কাপ যেমন শ্রীলঙ্কা ও পাকিস্তান যৌথভাবে আয়োজন করে।

ভারতের ম্যাচ সহ টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়। কিন্তু গ্রুপ পর্বের বেশ কিছু ম্যাচ পাকিস্তানে আয়োজিত হয়, এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও একই ফর্মূলা প্রয়োগ করা হচ্ছে। অতীতে একাধিক আইসিসিটুর্নামেন্ট হয়েছে দুই বা তিন দেশের যৌথ আয়োজনে। এবার এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক।

১৯৮৭ সালে ভারত এবং পাকিস্তান যৌথভাবে একদিনের বিশ্বকাপ আয়োজন করে। ১৯৯৬ সালে ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা একসঙ্গে একদিনের বিশ্বকাপ আয়োজন করে। ১৯৯৯ সালে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড তিন দেশ একদিনের বিশ্বকাপ আয়োজন করে। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, জিম্বাবোয়ে একদিনের বিশ্বকাপ আয়োজন করে।

২০১১ সালে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা একসঙ্গে একদিনের বিশ্বকাপ আয়োজন করে। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড একসঙ্গে একদিনের বিশ্বকাপ আয়োজন করে। ২০২১ সালে টি২০ বিশ্বকাপ আমিরশাহি ও ওমান যৌথভাবে আয়োজন করে। ২০২৪ সালে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজও যৌথভাবে টি২০ বিশ্বকাপ আয়োজন করে। এবার সেই তালিকায় চ্যাম্পিয়ন্স ট্রফিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+