Champions Trophy: বদলে গেল ঘড়ি, পাকিস্তান ম্যাচ জয়ের পর কুল মুডে হার্দিক! কীভাবে সময় কাটাচ্ছেন পাণ্ডিয়া?
বাংলাদেশ-পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার পরের ম্যাচ আগামী ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আপাতত মাঝে কিছুটা সময় আছে টিম ইন্ডিয়ার। পাকিস্তানকে হারানোর পর কুল মুডে ধরা দিলেন হার্দিক পাণ্ডিয়া।
পাকিস্তান ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন পাণ্ডিয়া। তবে স্টাইলের দিক থেকে বরাবরই নজর কাড়েন পাণ্ডিয়া। ব্যতিক্রম হয়নি ভারত বনাম পাকিস্তান ম্যাচে। মেগা ম্য়াচে হার্দিকের হাতে দেখা গিয়েছিল একটি দামি ঘড়ি। এই দৃশ্য সামনে আসার পরই হার্দিকের হাতঘড়ি নিয়ে প্রবল চর্চা শুরু হয়। এমনকি গ্যালারিতে তাঁর চর্চিত প্রেমিকা উপস্থিতি নিয়েও জল্পনা কম হয়নি।

মাঠে আগের মতো আর আগ্রাসী মেজাজে দেখা যায় না পাণ্ডিয়াকে। তিনি মাঠে শান্তই থাকেন। অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছেন হার্দিক। কিন্তু রবিবার বাবর আজমকে আউট করে সুন্দর একটা সেলিব্রেশন করেন পাণ্ডিয়া। প্রিয় জন বাইরে কোথাও গেলে যেভাবে শিশুরা টাটা বাই বাই করেন বাবরকে সেটাই দেখান পাণ্ডিয়া। ভারতীয় অল রাউন্ডারের সেলিব্রেশন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ভারত পাক ম্যাচে বোলিং করার সময় একটি কালো রঙের গ্লাভসও হাতে ছিল পাণ্ডিয়ার। আঙুল এবং তালুর হাড়কে সুরক্ষিত রাখতে এই গ্লাভস ব্যবহার করেন পাণ্ডিয়া। শুধুমাত্র বল করার সময় পাণ্ডিয়ার বাঁ হাতে এই গ্লাভস ছিল।
নতুন করে হার্দিকের জীবনে বসন্ত এসেছে বলেই শোনা যাচ্ছে। ভারত পাক মেগা মেগা ম্যাচে দেখা যায় পাণ্ডিয়ার চর্চিত বান্ধবী জেসমিন ওয়ালিয়াকে। জেসমিনকে স্ট্যান্ডে দেখা যায় দুবাইয়ের গ্লাল্যারিতে। ফলে দুইজনের সম্পর্ক নিয়ে জল্পনার মাত্রা বৃদ্ধি পেয়েছে ভারত পাক মেগা ম্যাচের দিনই। গ্যালারির একটি আসনে জেসমিন ওয়ালিয়াকে দেখা যেতেই চর্চা শুরু হয়েছে হার্দিকের সঙ্গে তাঁর প্রেম নিয়ে।হার্দিক পান্ডিয়ার বিবাহবিচ্ছেদ হয়েছে মাত্র কয়েক মাস হয়েছে। এরই মধ্যে নতুন সম্পর্কে জড়িয়েছেন পাণ্ডিয়া, এমনই খবর শোনা যাচ্ছে। সব মিলিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্ত ফোকাসে পাণ্ডিয়াই।












Click it and Unblock the Notifications