Champions Trophy: মেগা ম্যাচে বিরাট রেকর্ড, বড় রান করার আগেই একদিনের ক্রিকেটে নজির গড়লেন কোহলি
একদিনের ক্রিকেটে নয়া রেকর্ড সৃষ্টি করলেন বিরাট কোহলি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৩৮ বলে মাত্র ২২ রান করেন বিরাট। কিন্তু রবিবার দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করতে নেমেই রেকর্ড বুকে নাম তুলে ফেললেন কিং কোহলি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একগুচ্ছ রেকর্ডের হাতছানি আছে কোহলির সামনে। রবিবার দুবাইতে মহারণ ম্যাচে তারই একটা সহজভাবে পূরণ করলেন কোহলি। একদিনের ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলস্টোন প্সর্শ করলেন কিং কোহলি। এই ম্যাচে ১৫ রান করতে পারলেই এই কৃতিত্ব অর্জন করতেন কোহলি। সেই রেকর্ড অনায়াসে করে ফেললেন কোহলি।

শুধু একদিনের ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রান করাই নয়, এর আগে দ্রুততম ব্যাটার হিসাবে ৮ জাহার, ৯ হাজার, ১০ হাজার, ১১ হাজার, ১২ হাজার, ১৩ হাজার রান করেছিলেন কোহলি। বিরাট যে রানের রাজা তা ফের একবার প্রমাণ করলেই এই মাইলস্টোনের মধ্য দিয়ে।
BCCI POSTER FOR VIRAT KOHLI.
— Tanuj Singh (@ImTanujSingh) February 23, 2025
- The GOAT. 🐐 pic.twitter.com/36MrF5MINx
সাম্প্রতিক সময়ে তিনি ব্যাট হাতে ছন্দে নেই, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওডিআইতে অর্ধ শতরান করে মানরক্ষা করেছেন। কিন্তু কোহলি যে চ্যাম্পিয়ন ক্রিকেটার, তাই মেগা ম্যাচেই রেকর্ড সৃষ্টি করলেন। রোহিত আউট হওয়ার পর গিলের সঙ্গে জুটি বেধে ভারতীয় দলের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কোহলি।












Click it and Unblock the Notifications