Champions Trophy 2025: ফখরের পরিবর্ত হিসেবে পাকিস্তান দলে ইমাম উল হক, ভারতের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড কেমন?

Champions Trophy 2025: চোটের কারণে পাকিস্তান দল থেকে ছিটকে গিয়েছেন ফখর জামান। তাঁর পরিবর্ত হিসেবে ইমাম উল হককে নেওয়া হলো।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির সবুজ সঙ্কেত মেলার পরই ইমাম পাকিস্তান দলে এলেন। ২০২৩ সালে শেষবার পাকিস্তানের হয়ে খেলেছেন।

Champions Trophy 2025

করাচিতে গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে দ্বিতীয় বলেই চোট পেয়েছিলেন ফখর। প্রায় ২ ঘণ্টা মাঠের বাইরে থাকার পর কয়েক ওভার ফিল্ডিং করেন। কিন্তু ওপেন করতে নামতে পারেননি। ব্যাটিং করার সময়ও তাঁর অস্বস্তি প্রকট হচ্ছিল।

ব্যাটিংয়ের সময় মাঠে ফিজিও, চিকিৎসকদের ডাক পড়ে। ব্যথা কমানোর ওষুধও খেতে হয়েছিল ফখরকে। শেষ অবধি তিনি ছিটকেই গেলেন টুর্নামেন্ট থেকে। গতকাল চারে নেমে ৪১ বলে ২৪ করেন ফখর। সাইম আয়ুব ছিটকে যাওয়ায় ফখরকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়েছিল।

গত মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালি মচকে গিয়েছিল আয়ুবের। পরে পরীক্ষায় ফ্র্যাকচার ধরা পড়ে। মার্চ অবধি তিনি মাঠের বাইরে। এবার ফখর ছিটকে যাওয়ায় ইনজামাম উল হকের ভাইপোকে দলে নেওয়া হলো।

গতকাল ফখর নিয়ম অনুযায়ী ওপেন করতে না পারায় সাউদ শাকিলকে পাঠানো হয়েছিল শুরুতে। তবে তিনি ১৯ বলে ৬ রানের বেশি করতে পারেননি। বাবর আজম ওপেন করতে নেমে ৯০ বলে ৬৪ রান করেন। তাঁর মন্থর ইনিংসও সমালোচিত হচ্ছে।

এই পরিস্থিতিতে ইমাম দলে আসায় তিনিই ওপেন করবেন। ৭২টি ওডিআইয়ে ৭১ ইনিংসে ইমামের ৩১৩৮ রান রয়েছে। ৯টি শতরান ও ২০টি অর্ধশতরান করেছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২টি, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে ১টি করে শতরান রয়েছে।

ভারতের বিরুদ্ধে ইমাম ৬ ম্যাচের ৫ ইনিংসে মাত্র ৬৪ রান করেছেন। সর্বাধিক স্কোর ৩৬। আমেদাবাদে গত বিশ্বকাপে। ২০১৮ সালের এশিয়া কাপে দুবাইয়ে ভারতের বিরুদ্ধে আউট হয়েছিলেন ২ ও ১০ রানে। ২০১৯ সালের বিশ্বকাপে করেন ৭। ২০২৩ সালে শ্রীলঙ্কায় এশিয়া কাপে ৯ রানে আউট হয়েছিলেন।

পাকিস্তানের হয়ে শেষ ওডিআই খেলেছেন গত বিশ্বকাপে। চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০২৩ সালের ডিসেম্বরে মেলবোর্ন টেস্টের পর পাকিস্তান দলে আর জায়গা পাননি। পাকিস্তান শাহিনসের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৮ রানের ইনিংস খেলেন ইমাম। এবার ভারতের বিরুদ্ধে নামার অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+