Champions Trophy 2025: মঙ্গলের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে? জেনে নিন নানা সমীকরণ
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ থেকে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। গ্রুপ বি থেকে প্রথম দল হিসেবে শেষ চারে যাবে আফগানিস্তান বা অস্ট্রেলিয়া।
গতকাল ইংল্যান্ডকে ছিটকে দিয়েছে আফগানিস্তান। কাল লাহোরে অজিদের হারিয়ে দিলে বেজায় সমস্যায় পড়বেন স্টিভ স্মিথরা। অন্যদিকে, শনিবার করাচিতে ইংল্যান্ডও ভেস্তে দিতে পারে দক্ষিণ আফ্রিকার স্বপ্ন।

অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা যদি নিজেদের শেষ ম্যাচে জেতে তাহলে তারাই যাবে সেমিফাইনালে। সেক্ষেত্রে দুই দলের পয়েন্ট হবে পাঁচ। নেট রান রেটে প্রোটিয়াদেরই গ্রুপের ১ নম্বর দল হিসেবে শেষ চারে যাওয়ার প্রবল সম্ভাবনা।
কেন না, দক্ষিণ আফ্রিকা যদি ৩০০ তুলেও ১ রানে জেতে, তাহলে প্রোটিয়াদের নেট রান টপকাতে ওই রান তুলে অজিদের জিততে হবে ৮৭ রানে। যদি অস্ট্রেলিয়া জেতে এবং দক্ষিণ আফ্রিকাকে ইংল্যান্ড হারিয়ে দেয় তাহলে অস্ট্রেলিয়া গ্রুপের ১ ও দক্ষিণ আফ্রিকা গ্রুপের ২ নম্বর দল হিসেবে সেমিফাইনালে যাবে।
যদি আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা জেতে তাহলে ছিটকে যাবে অস্ট্রেলিয়া। কারণ, সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার হবে ৫ পয়েন্ট, আফগানিস্তানের চার। আফগানিস্তান আর ইংল্যান্ড যদি জেতে তাহলে আফগানরা গ্রুপশীর্ষে থেকে সেমিফাইনালে যাবে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থাকবে তিন পয়েন্টে দাঁড়িয়ে।
এ ক্ষেত্রে নেট রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই গ্রুপের ২ নম্বর দল হিসেবে সেমিফাইনাল খেলবে। দক্ষিণ আফ্রিকার নেট রান খুব ভালো, ফলে তারাই সেক্ষেত্রে ফেভারিট। অস্ট্রেলিয়া যদি ৩০১ রানের টার্গেট তাড়া করে ১ রানে হারে, তাহলে ওই টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৮৭ রানে হারলে তবেই পরের পর্বে যাবে বিশ্বচ্যাম্পিয়নরা।
কাল লাহোরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যে দ্বৈরথ ভেস্তে গেলে অস্ট্রেলিয়া চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যাবে। পরের দিন ইংল্যান্ড যদি দক্ষিণ আফ্রিকাকে হারায় তখন বিচার্য হবে নেট রান রেট। আফগানদের নেট রান রেট মাইনাস (-) ০.৯৯। ফলে যদি ৩০১ রানের টার্গেট তাড়া করে দক্ষিণ আফ্রিকা ২০৭ রানে হারে তবেই শেষ চারে যাবে আফগানিস্তান।
ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথের পরই বোঝা যাবে মঙ্গলবারের সেমিফাইনালে রোহিত শর্মাদের প্রতিপক্ষ কে হবে। কেন না, সেমিফাইনালে এ গ্রুপের ১ নম্বর দল খেলবে বি গ্রুপের ২ নম্বর দলের বিরুদ্ধে। বি গ্রুপের ১ নম্বর দলের সামনে থাকবে এ গ্রুপের ১ নম্বর দল। ফলে তিনটির মধ্যে যে কোনও একটি দলই ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে।












Click it and Unblock the Notifications