Champions Trophy 2025: বুমরাহ ও কুলদীপ অনিশ্চিত, রোহিতের নেতৃত্বে কেমন হতে পারে ভারতীয় দল?

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১২ জানুয়ারির মধ্যে দল ঘোষণা করতে হবে। ফলে ভারতীয় দলে কারা থাকবেন তা নিয়ে চলছে জল্পনা।

২২ জানুয়ারি থেকে ভারত পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপর দেশের মাটিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলে ভারত যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে।

Champions Trophy 2025

২০২৩ সালের বিশ্বকাপে ভারতের যে দল খেলেছিল তাতে খুব বেশি বড় বদলের সম্ভাবনা নেই। তবে চোট-আঘাতের সমস্যা, ফিটনেসজনিত কারণে কয়েকটি রদবদল হতে পারে বলে চর্চা। যে তিন তারকার ফিটনেসের দিকে সকলে তাকিয়ে তাঁরা হলেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও কুলদীপ যাদব।

জসপ্রীত বুমরাহ সিডনি টেস্টে দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি। ব্যাক স্প্যাজম বলা হলেও মনে করা হচ্ছে বুমরাহর চোট আরও গুরুতর। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তো বটেই, বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন কিনা এখনও নিশ্চিত নয়।

বুমরাহর ক্ষেত্রে ওয়ার্কলোড ম্যানেজমেন্টে খামতির কথাও সামনে আসছে। আইপিএলের পর জুনে ভারত যাবে ইংল্যান্ড সফরে। পাঁচ টেস্টের সিরিজে। তাতে যাতে বুমরাহ পুরোপুরিভাবে তরতাজা ও ফিট থেকে সব টেস্টেই খেলতে পারেন সেটা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নভেম্বরে কুঁচটির চোটের জন্য অপারেশন হয় কুলদীপ যাদবের। তিনি বোলিং শুরু করেননি এখনও। মহম্মদ শামি ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর দেশের হয়ে নামেননি। গোড়ালির অস্ত্রোপচারের পর দীর্ঘ রিহ্যাবের পর রঞ্জি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলেন। কিন্তু তারই মধ্যে হাঁটুর সমস্যা দেখা দেয়। শামি বিজয় হাজারে ট্রফির শুরুর দিকের ম্য়াচগুলিও খেলতে পারেননি।

তবু শামি ও কুলদীপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যদিও পারেন, বুমরাহর খেলার ক্ষেত্রে বড় প্রশ্নচিহ্ন থাকছে। বুমরাহ না থাকলে তা ভারতীয় দলের কাছে বড় ধাক্কাও হবে। রোহিত শর্মা টেস্টে জঘন্য ফর্মে থাকলেও তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।

রোহিত শর্মা ও শুভমান গিল ওপেন করবেন। ব্যাক-আপ হিসেবে দলে জায়গা পেতে পারেন যশস্বী জয়সওয়াল। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুলকে দিয়ে সাজানো হবে মিডল অর্ডার। সেই সঙ্গে আছেন ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া ও রবীন্দ্র জাদেজা।

অক্ষর প্যাটেলও মূল দলে থাকবেন। কুলদীপ যাদব না থাকলে ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই বা বরুণ চক্রবর্তীকে নেওয়া হতে পারে। ভারতের খেলাগুলি যেহেতু দুবাইয়ে, ফলে বেশিরভাগ স্পিনার নিয়েই নামবে ভারত।

বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, অর্শদীপ সিং থাকবেন পেসারদের মধ্যে। তবে এক বা দুজন যদি না থাকেন ফিটনেসজনিত কারণে, সেক্ষেত্রে সুযোগ পাওয়ার ব্যাপারে ডার্ক হর্স অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি।

ভারতের সম্ভাব্য দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, মহম্মদ শামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+