Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএলে বোলার রাসেলের সেরা স্পেলগুলি এসেছে কোন কোন দলের বিরুদ্ধে?

আইপিএলে বোলার রাসেলের সেরা স্পেলগুলি এসেছে কোন কোন দলের বিরুদ্ধে?

মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে বিফল হলেও দুর্দান্ত ভাবে সফল হয়েছেন বোলার আন্দ্রে রাসেল। এমনই কিছু পারফরম্যান্স এর আগেও করে দেখিয়েছেন ক্যারিবিয়ান অল রাউন্ডার। মূলত কোন কোন দলের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন রাসেল, তা জেনে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেরা স্পেল

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেরা স্পেল

মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ওই ম্যাচে ব্যাট হাতে বিফল হলেও সফল হয়েছেন বোলার আন্দ্রে রাসেল। মুম্বইয়ের বিরুদ্ধে ওই ম্যাচে ২ ওভার বল করে ১৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান অল রাউন্ডার। তার মধ্যে কাইরন পোলার্ড এবং ক্রুণাল পান্ডিয়ার মতো ব্যাটসম্যানরা।

২০১৬ সালে রাসেলের পারফরম্যান্স

২০১৬ সালে রাসেলের পারফরম্যান্স

২০১৬ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের (কিংস ইলেভেন পাঞ্জাব) বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। ওই ম্যাচে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন আন্দ্রে রাসেল। ম্যাচও জিতেছিল কেকেআর।

দিল্লির বিরুদ্ধে রাসেলের স্পেল

দিল্লির বিরুদ্ধে রাসেলের স্পেল

২০১৬ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (দিল্লি ডেয়ারডেভিলস) বিরুদ্ধে কেকেআরের জার্সিতে দুর্দান্ত বোলিং করেছিলেন আন্দ্রে রাসেল। ওই ম্যাচে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন ক্যারিবিয়ান অল রাউন্ডার।

২০১৯ সালের আইপিএল

২০১৯ সালের আইপিএল

২০১৯ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এক ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন আন্দ্রে রাসেল। কেকেআরের জার্সিতে ওই ম্যাচে তিন ওভার বল করে ২১ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার। অল রাউন্ড পারফরম্যান্সে সেবার ওই আইপিএলের অতি মূল্যবান ক্রিকেটারও হয়েছিলেন রাসেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+