যুবরাজকে সম্মান জানাতে বোর্ডের এই সিদ্ধান্ত নেওয়া উচিত, জানালেন গম্ভীর
দেশের অন্যতম সেরা বাঁ-হাতি ক্রিকেটার। তাঁর ব্য়াটে দু'বার দুই ফর্ম্যাটে বিশ্বকাপ জিতেছে ভারত। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি এক ওভারে ছয় ছক্কার মালিক।
দেশের অন্যতম সেরা বাঁ-হাতি ক্রিকেটার। তাঁর ব্য়াটে দু'বার দুই ফর্ম্যাটে বিশ্বকাপ জিতেছে ভারত। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি এক ওভারে ছয় ছক্কার মালিক।

আরও রয়েছে, ২০১১ সালে ঘরের মাঠে ভারতকে বিশ্বকাপ দেওয়া সেই তিনিই আবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট। অথচ চলতি বছরে নীল জার্সিতে সেই তারকা যুবরাজ সিংয়ের বিদায় হয়েছে বড়ই ম্যারম্যারে ঢঙে। এরপরও বোর্ডের পক্ষ থেকে যুবির অবসরকে নিয়ে কোনও আনুষ্ঠানিক বর্ণাঢ্য ফেয়ারওয়েল অনুষ্ঠান হয়নি। এবার যুবরাজকে সম্মান জানাতে তাঁর ১২ নম্বর জার্সি রিসার্ভ করার অনুরোধ করলেন এক সময়ের সতীর্থ গৌতম গম্ভীর।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে গম্ভীর বলেছেন, 'সেম্পেম্বর মাসটা আসলে যেন টাইম মেশিনে ফিরে যাই। ২০০৭ সালে এই সেপ্টেম্বরেই ইংল্যান্ডের বিরুদ্ধে যুবরাজ ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিল।সেই ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং করেছিলেন যুবরাজ। এই সেপ্টেম্বরেই আমরা যুবির ব্যাটে ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপে(২০০৭) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়েছিলাম। আবার এই যুবরাজই ২০১১ সালে দেশকে বিশ্বকাপ দিয়েছে। বোর্ডের এবার যুবরাজের জন্য কিছু করা উচিত। যুবির ১২ নম্বর জার্সিটি অবসরে পাঠিয়ে বোর্ডের পক্ষ থেকে যুবিকে এবার সম্মান জানানো উচিত।'
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications