Team India Jersey: ভারতের ODI জার্সি প্রকাশ করল বিসিসিআই! রোহিত, বিরাট, সিরাজের অনুপস্থিতিতে জল্পনা

Team India Jersey: ভারতের একদিনের আন্তর্জাতিক দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সঙ্গেই বিরাট কোহলি, মহম্মদ সিরাজদের বাদ দিয়ে ভারতের ওডিআই জার্সি প্রকাশ করল বিসিসিআই। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে।

কাল ব্রিজটাউনে প্রথম একদিনের আন্তর্জাতিক। তার আগে বিসিসিআইয়ের তরফে প্রকাশ করা ১ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিও। সেখানে বিশেষ করে রোহিত ও বিরাটের না থাকা অবাক করছে ক্রিকেটপ্রেমীদের।

Team India Jersey: ভারতের ODI জার্সি প্রকাশ করল বিসিসিআই!

রোহিত, বিরাট না থাকলেও ড্রিম ইলেভেন স্পনসরের নাম লেখা জার্সি পরিহিত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন একঝাঁক তরুণ ক্রিকেটার। বিশ্বকাপের পর ভারতের সাদা বলের দুই ফরম্যাটেই হার্দিক পাণ্ডিয়া অধিনায়ক হতে পারেন। আপাতত তিনি টি ২০ আন্তর্জাতিক দলের অধিনায়ক। ওডিআই টিমের সহ অধিনায়ক হার্দিককে দেখা গিয়েছে নতুন জার্সি প্রকাশের ভিডিওতে।

Team India Jersey: ভারতের ODI জার্সি প্রকাশ করল বিসিসিআই!

শুভমান গিল ও ঈশান কিষাণ দুজনেই খুব ঘনিষ্ঠ বন্ধু। তাঁদের ফোটোশ্যুটে দেখা গিয়েছে, মজা-খুনসুটির দৃশ্যও ধরা পড়েছে। বিশ্বকাপে ভারত কুল-চা জুটিতে ফিরবে কিনা সেটা নিয়ে চর্চা রয়েছে। যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবকে রাখা হয়েছে ভিডিওতে। কুলদীপের সঙ্গে খুনসুটির ছবি পোস্ট করেছেন চাহাল। রবীন্দ্র জাদেজাও রয়েছেন ভিডিওতে।

এ ছাড়াও যাঁদের রেখে ভিডিও প্রকাশ করা হয়েছে তাঁরা হলেন, সূর্যকুমার যাদব, মুকেশ কুমার, ঋতুরাজ গায়কোয়াড়, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন, উমরান মালিক, শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকাটকে। ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে ভারত। কালকের ম্যাচের পর শনিবার ব্রিজটাউন এবং ১ অগাস্ট তারৌবায় হবে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওডিআই।

রোহিত শর্মার সঙ্গে শুভমান গিল ওপেন করবেন। বিরাট কোহলি তিনেই নামবেন। সূর্যকুমার যাদব একদিনের ফরম্যাটে সাফল্য পেয়ে বিশ্বকাপের দলে নিজের দাবি জোরালো করতে চাইবেন। রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের মধ্যে কোনও একজন থাকতে পারেন একাদশে। জাদেজাই এগিয়ে। শার্দুলের কুঁচকির চোট না সারলে অভিষেক হতে পারে মুকেশ কুমারের। স্পিন বিভাগে কুল-চা জুটি খেলবে কিনা তা নিয়ে চলছে চর্চা।

Team India Jersey: ভারতের ODI জার্সি প্রকাশ করল বিসিসিআই!

ভারতের একদিনের আন্তর্জাতিক দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+