আইসিসিতে কর্তৃত্ব হারাচ্ছে বিসিসিআই? হার রাজস্ব ও পরিচালন সংক্রান্ত দুটি ভোটে
বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার উপরে কি আর একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছে না বিশ্বের সবচেয়ে বিত্তবান ও প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই? আইসিসিতে হওয়া সদ্য সমাপ্ত সভা কিন্তু সেরকমই ইঙ্গিত দিল।
মুম্বই, ২৭ এপ্রিল : বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার উপরে কি আর একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছে না বিশ্বের সবচেয়ে বিত্তবান ও প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই? আইসিসিতে হওয়া সদ্য সমাপ্ত সভা কিন্তু সেরকমই ইঙ্গিত দিল।
রাজস্ব ভাগাভাগি নিয়ে ঝামেলায় দিন পেরিয়ে গেলেও এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেনি ভারত। আর তার আগে আইসিসিতে দুটি ভোটাভুটিতে একেবারে ল্যাজেগোবরে হতে হল বিসিসিআইকে। প্রথম ভোট ছিল রাজস্ব আদায়ের। সেখানে ঠিক হয় ভারত আগের চেয়ে অনেক কম টাকা পাবে।

এবং দ্বিতীয়টি ছিল পরিচালন সংক্রান্ত পরিকাঠামো নিয়ে। সেখানেও প্রাক্তন বোর্ড সভাপতি এন শ্রীনিবাসনের তৈরি পরিকাঠামোকে দূরে সরিয়ে নতুন গঠনতন্ত্রের প্রস্তাব পাশ হয়ে গিয়েছে।
বিসিসিআইয়ের দাবি ছিল ২১ শতাংশ লভ্যাংশের। তাতে আইসিসি রাজি হয়নি। কিছুটা বেশি দিয়ে ভারতীয় বোর্ডকে রাজি করানোর চেষ্টা করেছিলেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। তাতে আবার ভারতীয় বোর্ড রাজি হয়নি। ফলে ভোটাভুটি হলে ভারত তাতে হেরে যায়। অন্য পরিকাঠামো সংক্রান্ত আইনকেও আইসিসি ভোটে ছুঁড়ে ফেলা হয়।
এর ফলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠে গেল। বাকী সব দল ঘোষণা হয়ে গেলেও বিরোধের জেরে তা এখনও ভারত করেনি। এদিনের বৈঠকে হারের পর তা নিয়ে আরও জট তৈরি হল। এখন বোর্ডের বিশেষ সাধারণ সভা ডেকে এই বিষয়ে আলোচনা করা হবে। তারপরই পরবর্তী সিদ্ধান্ত বলে খবর।
ঘটনা হল, চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতকে খেলতেই হবে। না হলে চুক্তি অনুযায়ী বড় ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। তা এড়াতে সম্ভবত একেবারে দল ঘোষণা হতে পারে। নিয়মানুযায়ী টুর্নামেন্ট শুরুর একমাস আগে দল ঘোষণা করতে হয়। তা যখন হয়নি তখন একেবারে দল ঘোষণা করে টুর্নামেন্ট খেলতে নেমে পড়বে বিরাট কোহলির দল।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications