BCCI: আইপিএলের মধ্যেই স্থগিত বিসিসিআইয়ের বৈঠক, কবে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ?
আইপিএল এর মধ্যেই শনিবার গুয়াহাটিতে ছিল বিসিসিআইয়ের মেগা মিটিং। এই বৈঠকে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর মুখ্য নির্বাচক অজিত আগারকরের সঙ্গে একাধিক ইস্যুকে আলোচনা করার কথা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের। মেগা এই বৈঠকের আলোচ্যসূচিতে একাধিক বিষয় ছিল।
শনিবার ছিল বিসিসিসিআইয়ের আলোচনাতেই পুরুষ ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা সেইসঙ্গে ইংল্যান্ড সিটিজের প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করেই দুপুরের পর একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার গুয়াহাটির বৈঠক স্থগিত করা হয়েছে। কবে পরবর্তীকালে ফের এই মিটিং হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

ভারতীয় দলে ক্রিকেটার এখন আইপিএল খেলতেই ব্যস্ত। আগামী দু মাসের কাছাকাছি সময় তারা আইপিএলে মগ্ন থাকবেন। আইপিএল চললেও ভারতীয় ক্রিকেট বোর্ড টিম ইন্ডিয়াকে নিয়ে পরিকল্পনা সাজিয়ে রাখতে উদ্যোগী হয়েছে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও বর্ডার-গাভাসকর ট্রফিতে পরাজিত হতে হয়েছে ভারতীয় দলকে। সাম্প্রতিক সময়ের টেস্টে ভারতীয় দলের পারফরম্যান্স একেবারে ভালো নয়। এই প্রেক্ষাপটে ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় দলের জন্য।
এর আগে জানা গিয়েছে ইংল্যান্ড ভারতীয় দল নেতৃত্বে থাকবেন রোহিত শর্মাই। সাম্প্রতিক সময় লাল বলে ক্রিকেটে তাঁর অধিনায়কত্ব নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি জেতায় নতুন করে অক্সিজেন পেয়ে গিয়েছেন রোহিত শর্মা। ফলে তাঁকে ইংল্যান্ড সফরে আরও একবার সুযোগ দিতে চাইছে ভারতীয় থিম ট্যাঙ্ক, এই বিষয়ে সম্মতি রয়েছে বোর্ড কর্তাদেরও। টেস্টে বিরাট কোহলিকে ও নিয়ে প্রশ্ন উঠলেও এখনই তাঁর বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নিচ্ছে না বিসিসিআই।
কোহলিকে ভারতীয় টেস্ট দলেরা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শুরুর আগে ভারতীয় এ দল দুটি দুটি ম্যাচ খেলবে। মে-জুন মাসে ইংল্যান্ডের 'এ' দলের বিরুদ্ধে দু'টি চার দিনের ম্যাচ খেলবে ভারত 'এ' দল। বর্ডার-গাভাসকর ট্রফিতে হতাশা জনক পারফরম্য়ান্সের পরে ভারতীয় দলের কাছে ইংল্যান্ড সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকজন ক্রিকেটারের কাছে লাল বলের অগ্নিপরীক্ষা।
এ দলের হয়ে ম্যাচে খেলতে দেখা যেতে পারে কয়েকজন সিনিয়র ক্রিকেটার কয়েকজনকে। এই তালিকায় রোহিত বিরাটের নাম নিয়েও জল্পনা চলছে, কারণ রোহিত বিরাটের ব্যাটিং ফর্ম লাল বলে একেবারেই ভালো নয়। যদিও ইংল্যান্ড সফর এবং বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা নিয়ে শনিবার বৈঠক স্থগিত হয়ে যাওয়ায় পরবর্তী পরবর্তীকালে কবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে নজর থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বিসিসিআই পুরুষদের ক্রিকেটের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেছিল এরপর এক বছরে বেশি সময় কেটে গিয়েছে। এখনও নতুন চুক্তির তালিকা প্রকাশ করতে পারেনি বিসিসিআই।
ফলে পরিস্থিতি যা তাতে বার্ষিক চুক্তিরা তালিকা প্রকাশ করতে আরও কিছুদিন সময় নিতে পারে বোর্ড। তবে যে কোনও সময় সেটা প্রকাশ করে চমক ও দিতে পারে বিসিসিআই।












Click it and Unblock the Notifications