অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিসিআই
নতুন বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হতে চলা যুব বিশ্বকাপের দল নিয়ে গোপনীয়তা বঝায় রাখার মাঝেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ২০-সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই-এর জুনিয়র সিলেকশন কমিটি।

চূড়ান্ত ২০-সদস্যের দল ঘোষণার পাশাপাশি পাঁচ জন ক্রিকেটার'কে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা।
চলতি বছরেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহী'তে। ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। মধ্যপ্রাচ্যের এই দেশে উড়ে যাওয়ার আগে ১১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত বেঙ্গালুরু'তে অবস্থিত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি'তে (এনসিএ) ন'দিনের একটি ক্যাম্পে অংশ নেবে পুরো দল। স্ট্যান্ডবাই ক্রিকেটারদেরও এই ক্যাম্পে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বয়সভিত্তিক এই প্রতিযোগীতায় ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটন থাকবে দিল্লির প্রতিভাবান ব্যাটসম্যান ইয়াশ ঢুলের হাতে। এই বছর ভিনো মার্কন্ড ট্রফি'র সর্বোচ্চ রান সংগ্রহকারী ঢুল। ডিডিসিএ-এর হয়ে পাঁচ ম্যাচে ৭৫.৫০ গড়ে ৩০২ রান করেন তিনি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করার কথা ছিল নির্বাচকমণ্ডলীর। কিন্তু কোনও অজ্ঞাত কারণে তা গোপন রেখেছে তারা। বোর্ড জানিয়েছে ২০২২-এর জানুয়ারি-ফেব্রুয়ারি'তে হতে চলা ওই বিশ্বকাপের দল পরে ঘোষণা করা হবে।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল:
হারনুর সিং পান্নু, অঙ্ক্রিস রঘুবংশি, অন্স গোসাঁই, এস কে রশিদ, ইয়াশ ঢুল (অধিনায়ক), অন্বেশর গৌতম, সিদ্ধার্ধ যাদব, কুশল তাম্বে, নিশান্ত সিন্ধু, দীনেশ বানা (উইকেটরক্ষক), আরাধ্য যাদব (উইকেটরক্ষক), রাজাঙ্গদ বাওয়া, রাজবর্ধন হাঙ্গারগিকর, গর্ব সাঙ্গওয়ান, রবি কুমার, রিশিত রেড্ডি, মানব পারেখ, অমৃত রাজ উপাধ্যায়, ভিকি ওস্তাবাল, বাসু বাত্স (ফিটনেস টেস্টের উপর নির্ভর করছে)
পাঁচ স্ট্যান্ডবাই ক্রিকেটার যাঁরা এনসিএ-তে ক্যাম্পে যোগ দেবেন:
আয়ূষ সিং ঠাকুর, উদয় সাহারান, শাশ্বত দাংবাল, ধানুস গওড়া, পিএম সিং রাঠৌড়












Click it and Unblock the Notifications