আম্পায়ারদের করোনা! অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ম্যাচ শুরুর পর বাতিল, ভারতের সেমিফাইনালের প্রতিপক্ষ চূড়ান্ত
করোনার থাবা এবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে। ভারত ও পাকিস্তান আগেই পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। আজ গ্রুপ বি-র বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে নিয়মরক্ষার ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করছিল সেমিফাইনালে কার প্রতিপক্ষ কে হবে। ম্যাচটি চলাকালীনই ছড়াল করোনা-আতঙ্ক। ম্যাচের ৩৩ ওভার চলার সময়ই খেলা বন্ধ ও পরে তা বাতিল ঘোষণা করে দেওয়া হয়।

গ্রুপ বি থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গিয়েছিল। আজকের ম্যাচে দেখার ছিল কোন দল এক নম্বর জায়গা দখল করে গ্রুপ পর্ব থেকে শেষ চারে যায়। টস জিতে শ্রীলঙ্কা ফিল্ডিং নিয়েছিল। বাংলাদেশ ৩২.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে ফেলেছিল। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা দুই আম্পায়ারের করোনা রিপোর্ট পজিটিভ খবর আসতে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ম্যাচটি।
"It is confirmed that two Officials have tested positive for COVID-19. The Officials are currently safe and being treated in accordance with tournament protocols. All personnel associated with this match are undergoing testing protocols and isolating until results returned."
— AsianCricketCouncil (@ACCMedia1) December 28, 2021
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে বিবৃতি জারি করে বলা হয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও এমিরেটস ক্রিকেট বোর্ড অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটিকে পরিত্যক্ত বলে ঘোষণা করছে। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা দুই আম্পায়ার কোভিড-১৯ পজিটিভ। তবে দুজনেই স্থিতিশীল, টুর্নামেন্টের নিয়ম মেনেই তাঁদের প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। এই ম্যাচের সঙ্গে যুক্ত সকলকে আইসোলেশনে রাখা হয়েছে যতক্ষণ না অবধি তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট আসে।
Dunith Nethmika strikes in continuous overs!!
— AsianCricketCouncil (@ACCMedia1) December 28, 2021
The skipper decides to bring himself into the attack and gets rid of the two set Bangladesh batters.
🇧🇩 - 94/4 after 27 overs
Follow live scores here - https://t.co/ERVdrTqtBp#ACC #U19AsiaCup #BANVSL pic.twitter.com/Oi9jXD6Ctl
পরে বাংলাদেশের চিফ এগজিকিউটিভ নিজামুদ্দিন চৌধুরী জানান, বাংলাদেশ দলের সকলেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ম্যাচ শুরু কিছু সময় পর জানা যায় আম্পায়াররা করোনা পজিটিভ। তবে ক্রিকেটার বা সাপোর্ট স্টাফরা সকলেই নিরাপদেই রয়েছেন। গ্রুপ এ-র সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। গ্রুপ বি-তে নেট রান রেটে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে থাকায় শীর্ষস্থান দখল করেছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। এর ফলে বৃহস্পতিবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কা খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। ৩১ ডিসেম্বর দুবাইয়ে হবে ফাইনাল। আগামী মাসের মাঝামাঝি ওয়েস্ট ইন্ডিজে শুরু অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ।












Click it and Unblock the Notifications