বাংলাদেশকে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ! তামিম-তাসকিনের নির্বুদ্ধিতা দেখে হাসি চাপতে পারবেন না আপনিও
তাসকিন আহমেদের ইয়র্কার ব্যাটের মাঝখান দিয়ে খেলেন আদিল রশিদ। জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় অবাক করে রিভিউ নিল বাংলাদেশ। জোর হাসি-মস্করা সোশ্যাল মিডিয়ায়।
বাংলাদেশকে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের পালা শুরু হয়েছে। বেড়ে চলেছে মিমের সংখ্যা। ঘটনার কেন্দ্রবিন্দুতে মীরপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। এই ম্যাচ চলাকালীন বাংলাদেশ আচমকাই রিভিউয়ের সিদ্ধান্ত নেয়। যদিও যেভাবে বোলার তাসকিন আহমেদের পাশে দাঁড়িয়ে অধিনায়ক তামিম ইকবাল ডিসিশন রিভিউ সিস্টেমের দ্বারস্থ হলেন তাকে নির্বুদ্ধিতাই বলা চলে।

টস জিতে বাংলাদেশ ব্যাট করতে পাঠায় ইংল্যান্ডকে। ৪৮তম ওভারের শেষ বলে তাসকিন আহমেদ মাপা ইয়র্কার দিয়েছিলেন। যা ব্যাটের মাঝখান দিয়ে খেলেন আদিল রশিদ। বল ও প্যাডের মধ্যে দূরত্বও ছিল অনেক। যদিও এরপরই ঘটে সেই আজব ঘটনা। তাসকিন লেগ বিফোরের জোরালো আবেদন করেন। যদিও তাতে সঠিকভাবেই সাড়া দেননি শ্রীলঙ্কান আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে।
What prize do Bangladesh get for making the worst LBW review call in the history of cricket? pic.twitter.com/SfJWRdCpXc
— Jon Reeve (@jon_reeve) March 3, 2023
bangladesh walon ki nazar buhut ziada kamzor hai pehly bhi aisi reviews li hai en logo ne 😀😂 https://t.co/1yFdYcDVyQ
— Sunny (@Sanaulllaah) March 3, 2023
এরপরই সকলকে হতবাক করে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটের মাঝখান দিয়ে বল খেলা সত্ত্বেও কীভাবে আদিলের বিরুদ্ধে এই আবেদন ওঠে এবং তার জেরে কোনও দল রিভিউ নিতে পারে, তা দেখেই শুরু হয়ে যায় হাসাহাসি। সোশ্যাল মিডিয়াতেও চলতে থাকে হাসি-মস্করা। এক ক্রিকেটপ্রেমী তো লিখে দিয়েছেন, ক্রিকেটে সবচেয়ে বাজে লেগ বিফোরের রিভিউয়ের জন্য বাংলাদেশের জন্য কোন পুরস্কার অপেক্ষা করছে? আরেকজন ধারাভাষ্যের মতো লিখেছেন, ব্যাটের মাঝখানে লেগেছে! অসাধারণ রিভিউ নিল বাংলাদেশ!
Worst DRS review for LBW ever by Bangladesh! #ecb #BANvsENG pic.twitter.com/kBdX5bvPBs
— Ralph Rimmer (@razorr69) March 3, 2023
অনেকে তো নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। এক ক্রিকেট ভক্ত লিখেছেন, ব্যাটের মাঝখানে দিয়ে খেলা বলে কীভাবে লেগ বিফোরের জন্য রিভিউ নেওয়া যায়, তাও আবার তাসকিনের মতো বোলার এই আবেদন করছেন! আমার চোখ ঠিক আছে তো? জনৈক ক্রিকেট ভক্ত লিখেছেন, বাংলাদেশ দলের সকলেরই চোখের সমস্যা দেখা যাচ্ছে। তাঁরা কম দেখতে পাচ্ছেন। অবশ্য আগেও এমন বাজে রিভিউ তাঁরা নিয়েছেন। অনেকে তীব্র কটাক্ষ করে বিঁধেছেন, এটিই বাংলাদেশের সেরা রিভিউ।
Best review I've ever seen there from Bangladesh 😂
— Matt Maycock (@mattmaycock) March 3, 2023
Can't believe Taskin just took a review of which came from the middle of the bat.
— Arshil Haque (@ArshilHaque) March 3, 2023
Oh my eyes. 🫣#Bangladesh #BanEng
তিন ম্যাচের সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকটি ইংল্যান্ড ৮ বল বাকি থাকতে ৩ উইকেটে জিতেছিল। আজ সিরিজ পকেটে পুরে ফেলার দিকেই এগিয়ে চলেছে জস বাটলারের দল। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ড তুলেছে ৩২৬ রান। ১৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১২৪ বলে ১৩২ রান করেন ওপেনার জেসন রয়। পাঁচটি চার ও ২টি ছয় দিয়ে সাজানো বাটলারের ৬৪ বলে ৭৬ রানের ইনিংস। মঈন আলি ৩৫ বলে ৪২ করেন। স্যাম কারান ১৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। তাসকিন ৬৬ রান দিয়ে ৩ উইকেট নেন। জবাবে খেলতে নেমে বাংলাদেশ ২.২ ওভারে ৯ রানে ৩ উইকেট হারায়। আউট হয়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তিনটি উইকেটই নেন স্যাম কারান। অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করছেন তামিম ইকবাল ও শাকিব আল হাসান।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications