India vs Bangladesh: প্রথম দিনেই বড়সড় নিয়মভঙ্গ, আইসিসির কড়া শাস্তি পেতে পারে বাংলাদেশ

বৃহস্পতিবার থেকে চেন্নাইতে শুরু হয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট। প্রথম দিনের প্রথম দুটি সেশনে দাপুটে পারফরম্যান্স করে‌ন বাংলাদেশের বোলাররা। কিন্তু বৃহস্পতিবারের বেলাশেষে ভারতকে খেলায় ফেরান অশ্বিন‌-জাদেজার ব্যাটিং। ফলে দিনের শেষে চাপে পড়ে বাংলাদেশ। তবে মাঠের বাইরে আরও বড় সমস্যায় পড়তে চলেছে পদ্মাপারের দেশ।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৪ নম্বরে উঠে এসেছেন শাকিবরা। কিন্তু ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে এমন কাণ্ড ঘটিয়েছে বাংলাদেশ, যাতে তারা আইসিসির শাস্তির মুখে পড়তে পারে। এমনকি তাদের পয়েন্টও কাটা হতে পারে।

Bangladesh

প্রথম দিনেই বাংলাদেশের বিরুদ্ধে উঠেছে স্লো ওভার রেটের মতো গুরুতর অভিযোগ। চিপকে প্রথম দিনের খেলা শেষ হয় নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পরে। তারপরেও পুরো ৯০ ওভার খেলা করা সম্ভব হয়নি। ৮০ ওভার খেলার পরেই স্টাম্পস ঘোষণা করেন আম্পায়ার। তার পর থেকেই প্রশ্ন উঠছে, ৩০ মিনিট বেশি সময় পেয়েও কেন নির্ধারিত ৯০ ওভার বল করতে পারেনি বাংলাদেশ?

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশনের আর্টিকেল ১৬.১১.২ অনুযায়ী একটি দলকে একটি (১) ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার পয়েন্ট থেকে প্রতিটি পেনাল্টি ওভার রাউন্ড স্টেজের জন্য তার মোট পয়েন্ট থেকে কাটা হবে। উল্লেখযোগ্যভাবে, এই প্রথমবার তারা এমন শাস্তির মুখোমুখি হয়নি, কারণ গত মাসে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে তিন ওভার কম থাকার জন্য বাংলাদেশ এর আগে তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ডক করেছিল।

পাকিস্তানের মাটিতে প্রথম বার টেস্ট জয়, এরপর সিরিজও জয়। বাংলাদেশের এই সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন পেসাররা। বাংলাদেশের পেস আক্রমণ নজর কেড়েছে সকলের। হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানাদের মতো তরুণ পেসাররা উঠে এসেছেন। চেন্নাই টেস্টের প্রথম দিন নজর কেড়েছেন হাসান মাহমুদ। গতিতে বেগ দিয়েছেন নাহিদ রানা। তাদের বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে যায় ভারতের টপ অর্ডার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+