প্রথম বলেই উইকেট, ঘরের মাঠে গোলাপী বলের নায়ক অক্ষর

প্রথম বলেই উইকেট, ঘরের মাঠে গোলাপী বলের নায়ক অক্ষর

ভারত ও ইংল্যান্ডের দিন-রাতের টেস্ট নিয়ে এমনিতেই তেঁতে রয়েছে আহমেদাবাদ। তার ওপর ঘরের ছেলে অক্ষর প্যাটেলের থেকে সেরা চেয়ে মাঠে খেলা দেখতে এসেছেন অগনিত দর্শক। সহ-নাগরিকদের আশাহত করলেন না ভারতের বাঁ-হাতি স্পিনার। ঘরের মাঠে গোলাপী বলে শুরুটা দুর্দান্তভাবে করলেন অক্ষর।

প্রথম বলেই উইকেট

প্রথম বলেই উইকেট

মোতেরা টেস্টের প্রথম ইনিংসে প্রথম স্পেলে ইশান্ত শর্মাকে দিয়ে তিন ওভার বল করান ভারত অধিনায়ক বিরাট কোহলি। সপ্তম ওভারে ফাস্ট বোলারের পরিবর্তে বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল আক্রমণে ডেকে আনেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ওভারের প্রথম বলেই ইংল্যান্ড ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে লেগ বিফোর উইকেট করেন অক্ষর।

ঘরের মাঠে কমাল

ঘরের মাঠে কমাল

ঘরের ছেলে ভাল কিছু করুক, মনপ্রাণ দিয়ে চেয়েছিলেন আহমেদাবাদের দর্শক। কিন্তু ঘরের মাঠে অক্ষর যে শুরুতেই প্রতিপক্ষ শিবিরকে ধাক্কা দেবেন, তা হয়তো ভাবতে পারেননি অনেকে। তাই তো তিনি উইকেট নিতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা মাঠ।

চেন্নাইতে দুর্দান্ত অক্ষর

চেন্নাইতে দুর্দান্ত অক্ষর

যে যে ক্রিকেটারের পারফরম্যান্সের জন্য চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিততে সক্ষম হয়েছিল ভারতীয় ক্রিকেট দল, তাঁদের মধ্যে অক্ষর প্যাটেল অন্যতম। ম্যাচের চতুর্থ ইনিংসে ৫ উইকেট নিয়ে একাই ইংল্যান্ডকে শেষ করে দেন গুজরাতের বাঁ-হাতি স্পিনার।

অক্ষরের টেস্ট কেরিয়ার

অক্ষরের টেস্ট কেরিয়ার

আহমেদাবাদের আগে ভারতের হয়ে এখনও পর্যন্ত একটি মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন অক্ষর প্যাটেল। সাত উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি। দেশের হয়ে ৩৮টি ওয়ান ডে ম্যাচ খেলে ৪৫ উইকেট নিয়েছেন বাঁ-হাতি স্পিনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+